somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি কেন নির্বাচনে এলো না?

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানায় বিএনপি '১৪ সালের নির্বাচনে আসেনি। দলের অস্তিত্ব রক্ষায় '১৮ সালের নির্বাচনে এসে কয়েকটি আসন পেয়েছিল। এ সময়গুলোতে খালেদা জিয়া মোটামুটি সুস্থ ছিলেন। এখন ২০২৩ সালের শেষাশেষি। পরবর্তী নির্বাচন আসতে ১১-১২ দিন আছে। আর এ নির্বাচনে বিএনপি আসছে না। কেন আসছে না?

দলীয় সরকারের অধীনে নির্বাচন অতটা নিরপেক্ষ হবে না; এ জন্যই বিএনপি নির্বাচনে আসছে না। এটা প্রচলিত কথা। আসলেই কি তাই? এ কথার মানে কি দাঁড়ায় না ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকলে তারা নির্বাচনে যেত? আমেরিকার কাঁধে সওয়ার হয়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এখন আর নেই। আমেরিকা পিছু হটেছে। বিএনপিও হতাশ। তবে তারা কি এটা বুঝতে পারল না সংসদে গিয়ে কিছু আসন পেলেও তারা তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারত? এবার যদি নির্বাচনে না যায়, তাহলে তো তারা অস্তিত্বের হুমকিতে পড়বে।

জিয়া জোরপূর্বক ক্ষমতা দখল করেছিলেন। এরপর এরশাদ। '৯১ এর পর ২০০৮ এর নির্বাচন শুধু স্বতস্ফূর্ত হয়েছিল। এছাড়া যত নির্বাচন হয়েছে, সব কাড়াকাড়ির। আওয়ামী লীগ অত সহজে ক্ষমতা ছাড়বে না; এ বাস্তবতা মাথায় রেখেই বিএনপির নির্বাচনে এসে শক্তি সঞ্চয় করা উচিত ছিল। জনসমর্থন আদায়ের চেষ্টা করা উচিত ছিল।

এতদ্বসত্ত্বেও কেন বিএনপি নির্বাচনে আসেনি? তাদের নীতি-নির্ধারকরা কি কম বোঝেন? ২৮ অক্টোবরের আগে-পরের ঘটনা পর্যালোচনা করলে বোঝা যায়, ওরা আসলে একটা গণ্ডগোল করে নির্বাচনে না আসার বাহানা তৈরি করেছিল। নেতা-কর্মীদের গ্রেপ্তারের অজুহাত দেখিয়ে বলবে, নির্বাচনে সুষ্ঠু হবে না। সত্যি বলতে দলের হাল ধরার মতো এখন কেউ নেই। তারেক রহমান হয়তো চাচ্ছেন না জিয়া পরিবারের বাইরের কেউ মূল দায়িত্বে আসুক।

বিএনপির এমন অনেক নেতা আছেন, যারা দলের নেতৃত্ব দিতে সক্ষম। তারেক হয়তো নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তাদের হাতে ক্ষমতা ছাড়ছেন না। দল টিকিয়ে রাখতে গেলে এমন ছাড় দিতেই হয়। পাকিস্তানের ইমরান খান তার প্রধান আইনজীবীকে দলীয় প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। উনি বুঝেছেন, এটা ছাড়া দল টিকিয়ে রাখা সম্ভব হবে না। অথচ তারেক-খালেদা জিয়া ক্ষমতা হারানোর ভয়ে দলের নিয়ন্ত্রণ না ছেড়ে দলটাকেই অস্তিত্বের হুমকিতে ফেলে দিয়েছেন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১১:২০
৩১টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×