somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্মত্ত জনতা জেগে উঠেছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে ছলে-বলে-কৌশলে সব শ্রেণির মানুষকে একত্র করা গিয়েছিল। কিন্তু সরকার পতনের পর দেখা গেল নির্দিষ্ট কিছু গোষ্ঠী কেবল সুবিধা পেল। বিশেষভাবে বললে বিএনপি আর জামায়াত।

আওয়ামী লীগের চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখন বিএনপির হাতে। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির কারণে এরমধ্যে তারা টেম্পো দল হিসেবে পরিচিতি পেয়ে গেছে। ক্ষমতায় যা্ওয়ার আগেই মাঠ তাদের দখলে। গত ছয় মাসে বহু সংখ্যক নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে পদচ্যুত হয়েছে। তবুও তাদের থামানো যাচ্ছে না। এ অবস্থায় তড়িঘড়ি নির্বাচন চাচ্ছে তারা।

এদিকে জামায়াত মহান দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত। সেনাবাহিনী আর তারা নাকি দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক! দেশের বিরাট একটা অংশ তাদের একাত্তরের কার্যক্রমকে সমর্থন করছে। আসলে লোকজন আওয়ামী লীগ-বিএনপির শাসনামল দেখে বিরক্ত হওয়ায় হয়তো ব্যতিক্রম কিছু চাচ্ছে।

এদের সাথে ছাত্ররা কিছু কিছু ক্ষেত্রে মিলে যাচ্ছে। যদিও তারা আলাদা দল করার পথে। মনে হচ্ছে মিলেমিশে রাজনীতি করতে চাচ্ছে।

শুরুতে বলছিলাম সরকারের পতন ঘটাতে ছলে-বলে-কৌশলে সব শ্রেণির মানুষকে একত্র করা হয়েছে। থানা লুট হয়েছে, বড় বড় আসামিরা বেরিয়ে গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আর কী বলব। যা যাকে পাচ্ছে মেরে খাচ্ছে। যেহেতু আওয়ামী লীগ নেই, খেলা হচ্ছে একপাক্ষিক।

অরাজকতার সুযোগে উন্মত্ত জনতা জেগে উঠেছে। চলছে মব জাস্টিস। জোর করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করিয়ে পছন্দের ব্যক্তিদের বসানো হচ্ছে। দেশে যত মাজার, ভাস্কর্য আছে সব ভেঙেচুরে একাকার করে দিচ্ছে। ধানমন্ডি ৩২ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সবকিছুতেই হামলা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হচ্ছে।

সব শেষে জানা গেছে বইমেলায় একটা প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন রাখায় তৌহিদি জনতা স্টল বন্ধ করার হুমকি দিয়েছে। তাদের হুমকিতে বাংলা একাডেমি স্টল থেকে স্যানেটারি ন্যাপকিন সরানোর আদেশ দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×