somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুয়েটে ছাত্রদল-সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকার পতনের স্টেক নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল সবাই। কয়েকদিন ধরে ক্যাচাল লেগেছে শিবির আর সমন্বয়কদের মধ্যে। বিএনপি তো আগে থেকেই বলছিল এই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান।

যদিও এটা দিনের আলোর মতো পরিষ্কার এই আন্দোলনে সব শ্রেণির মানুষকে একত্র করা গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার সুযোগে অনেক মহল ছাত্রদের কাজে লাগিয়েছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, দেদারছে টাকা খরচ করেছে। ব্যাপক সমর্থনও পেয়েছে ঘরে-বাইরে সব জায়গায়। এখন যেহেত‍ু আন্দোলন সফল হয়েছে, শুরু হয়ে গেছে ভাগ-বাঁটোয়ারার কেচ্ছা।

আন্দোলনের সময় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার একটা কথা শোনা গিয়েছিল। এটা যে মুলা ঝোলানো অনেকেই হয়তো বুঝতে পারেনি। সে সময় আধুনিক একটা রাষ্ট্র গঠনের আশ্বাসও শোনা গিয়েছিল। মেয়ের‍া যে আশায় আন্দোলন করেছিল, তারা নিশ্চয়ই বুঝতে পারছে তাদের সামনে কী পরিণতি অপেক্ষা করছে?

আজকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করে। এছাড়া তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এ নিয়ে উত্তেজনার জেরে বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

মোটামুটি বোঝা যাচ্ছে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব হবে না। রাজনৈতিক দলগুলো তা হতে দেবে না। আগে ছাত্রলীগের নৈরাজ্য সহ্য করতে হয়েছে, এখন ছাত্রদল, ছাত্রশিবির, সমন্বয়কসহ আরও সংগঠনের অত্যাচার সহ্য করতে হবে। ধর্মপন্থি রাজনৈতিক দলসহ অন্যদের যন্ত্রণা তো সইতেই হবে।

আওয়ামী লীগ দেড় যুগ ভালোমতোই খেয়েছে, অন্যদের তেমন খেতে দেয়নি। এখন বাকি ক্ষুধার্তরা উঠেপড়ে নেমেছে। ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।’
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×