somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনিকেত বৈরাগী তূর্য্য
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

সংস্কার লিমিটেড

১৫ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাষ্ট্রীয় সংস্কারে অগ্রণী ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল সোমবার রুল জারি করেন হাইকোর্ট। রুলে আদালত জানতে চেয়েছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না?

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হোক এমনটি তিনি চান না। এত এত সংস্কার ড. মুহাম্মদ ইউনূস করেছেন, করছেন যে, উনাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করা ভারি অন্যায় হয়ে যাবে? যাহোক, নোবেলজয়ী ইউনূস যেহেতু চাচ্ছেন না, কী আর করা যাবে।

শেখ হাসিনার সময়ে কেউ ছিঁচকে চুরি করলেও সেই দায় পড়ত তার ওপর। পড়ারই কথা। প্রধানমন্ত্রী যেহেতু, যত অপকর্মের দায় উনার কাঁধেই পড়াটা স্বাভাবিক। তবে ভালো কাজ করলে সাধুবাদ জানানো যাবে না। সেটা আবার তোষামোদি হয়ে যাবে।

এখন ড. মুহাম্মদ ইউনূস দায়িত্বপ্রাপ্ত। দেশে খুন-ধর্ষণসহ যাবতীয় অপকর্মের দায় পড়ছে লন্ডনপ্রবাসী তারেক রহমানের ওপর, যদিও তিনি রাষ্ট্রীয় কোনো পদে নেই। বিএনপি ক্ষমতায় নেই, তাও একটা অংশ বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। অন্যায়-অপকর্ম যেই করুক, তার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারে যিনি আছেন, তাকে জবাবদিহি করতে বাধ্য করা যায় না- সব দায় তাকে রহমানের!

একটা রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলো। আশাহত অনেকে বিরক্তি প্রকাশ করলে তাকে হেয় করা হচ্ছে। বলা হচ্ছে, আগেও খুন-খারাপি হতো। এখন তো বলতে পারছেন। আগে তো বলতেও পারতেন না। বলতে পারাটাও বিরাটভাবে গৌরবান্বিত করা হচ্ছে।

এখন কথা হলো- আগেও হতো, এখনও যদি হয়, তাহলে খামোখা এতগুলো মানুষ মরল কেন? একদল দল গিয়ে অন্য দলের পকেট ভারী করার জন্য?

নিজের পক্ষে হলে ভাই ভাই বিপক্ষে গেলে .দির ভাই- এখন এই স্লোগান চলছে। পক্ষের লোকের অপকর্মও চোখে পড়ে না। অথচ বিপক্ষের কেউ অন্যয় করলে তার অনুসারীর কাছে জবাব চাওয়া হয়। ভালো তো, ভালো না?

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×