somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকাল রাতে গাজীপুরে কিছু একটা হয়েছিল

০৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিনই খুন-ধর্ষণের ঘটনা ঘটছেই। আইনশৃঙ্খলার যে ভগ্নদশা, সেসব নিয়ে কথা বললেও বিপদ। কখন নিজে বিপদে পড়ি! চাচা আপন প্রাণ বাঁচা। গতকালও কয়েকটা খুন-ধর্ষণের ঘটনা ঘটল। ব্লগে উঁকি দিয়ে দেখছিলাম এসব নিয়ে কোনো পোস্ট এসেছে কি না। দেখি এসব নিয়ে কোনো কথাই নেই। বোধহয় কারও মাথাব্যথাই নেই। নিজে আক্রান্ত হয়ে বেঁচে ফিরলে নিশ্চয়ই লিখবেন। তার আগে দালালি চলতে থাকুক।

গাজীপুরে গতকাল সাংবাদিক হত্যার ঘটনাটা একটু তুলে ধরে সবাইকে একটু বিরক্ত করি। যদিও সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই জানেন।

বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় প্রাণ হারালেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, ছিনতাইকারীরা এক ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে ধাওয়া করছিল। সেই দৃশ্য পেছন থেকে মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। একপর্যায়ে অস্ত্রধারীরা তার ওপর চড়াও হয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিক তুহিন চৌরাস্তা এলাকা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একজন নারী ও পুরুষ আমাদের পাশ কাটিয়ে যায়। তখন কিছু যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে চিৎকার করতে করতে ছুটে আসে। তারা বলছিল, ‘এই পাইছি, তোরা আয়।’ আমরা দেখি একজন ব্যক্তি দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছেন। তখন তুহিন মোবাইল বের করে ভিডিও করতে থাকেন। অস্ত্রধারীরা হঠাৎ পেছনে ফিরে তাকায় এবং তাকে লক্ষ্য করে দৌড় দেয়। তুহিন ভাই চায়ের দোকানে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলেও ওরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন নারীকে রাস্তার একপাশে এক ব্যক্তি জোরপূর্বক টেনে ধরছেন। সেই নারী পালাতে চাইলে ওই ব্যক্তি তাকে চড়-থাপ্পড় মারেন। ঠিক তখনই একদল অস্ত্রধারী যুবক সেখানে ছুটে আসে এবং ওই ব্যক্তিকে কোপাতে উদ্যত হয়। ওই ব্যক্তি পরিচয় অনুযায়ী বাদশা মিয়া পালিয়ে গেলেও কিছুক্ষণ পর আক্রান্ত হন সাংবাদিক তুহিন।

পুলিশ জানায়, এই ঘটনা নিছক একটি পারিবারিক বা ব্যক্তিগত বিরোধ নয়, বরং ছিনতাইকারী চক্রের অংশ। ওই নারীসহ একটা দল আছে, যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়। পুলিশের মতে, ভিডিওতে দেখা নারীও ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন এবং ঘটনাস্থলে তার উপস্থিতি পূর্ব পরিকল্পনার অংশ।

তুহিন এদিন বিকেলে চাঁদাবাজি নিয়ে একটা লাইভ করেছিলেন। ভাগ্যের কী নির্মম পরিহাস রাতে অন্য আরেকটা ঘটনায় তাকে মরতে হলো। যেকোনো সময় আমার আপনার পালাও আসতে পারে। কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে যদিও, কিন্তু এ মৃত্যুশোক পরিবার কী করে সইবে? দেশের আইনশৃঙ্খলার উন্নতি কে করবে? যতক্ষণ বেঁচে আছি, দালালি করে যাই। কী বলেন?
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×