somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিক যুলকারনাইন সায়েরের একটি পোস্ট এবং আওয়ামী চাটুকারদের চটকদারি

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাংবাদিক যুলকারনাইন সায়েরের পুরোনো একটি ফেসবুক পোস্ট সামনে এলো। আওয়ামী লীগের সময়ে কীভাবে কে ধান্ধা করেছে, তার একটি নমুনা যেন পোস্টটি। অথচ তাও কোনো শিক্ষা নেয়নি দলটি। মনে করেছে সারাজীবন দিন এমনেই যাবে। দলের ভেতরে ভিন্ন মতাদর্শের লোকজনও ঢুকেছে, অনেকসময় পয়সা খেয়ে পদও দিয়েছে নেতারা। একই রকম ঘটনা ছাত্রলীগেও ঘটেছে। অপকর্ম করে দায় চাপিয়েছে, তাও ওদের হুঁশ হয়নি।

যুলকারনাইন সায়েরের মূল পোস্টটি নিচে দেওয়া হলো। 

সাম্প্রতিক সময়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের ক্ষণে, শেখ পরিবারের ঘনিষ্ঠ এক সংগীতশিল্পী একদিন সন্ধ্যায় তার কাছের বন্ধুদের বলেন, “আমি কালই আপার সাথে দেখা করে এলাম, আপার মনটা একটু খারাপ ছিল, তিনি বলছিলেন এত বড় একটা আয়োজন হচ্ছে আর কোনো আতশবাজি ফুটছে না, আপাকে দেখেই মনে হচ্ছিল তার মনটা বেশ খারাপ”।

বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন দেশের প্রথম সারির এক বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার, তিনি ভীষণ চালু মাল, সরকারের এহেন কোনো সংস্থা নাই যার সাথে তার সংশ্লিষ্টতা নাই; সিআরআই, এটুআই’র সব পিআরই তার, তিনি আবার লতায়-পাতায় প্যাঁচায় এক মন্ত্রীরও আত্মীয়!

তো ওই চালু মাল সাথে সাথে বেশ অ্যাকটিভ হয়ে গেল, সে বলল, “আরে কী বলো? আপার মন খারাপ বাজি ফুটতেছে না এই কারণে? এটা কোনো কথা হইল? আমি কিছুতেই তা হইতে দিব না, আমি জলদি এটার একটা সমাধান করতেছি”।

সে সাথে সাথে এদিক সেদিক ফোন লাগানো শুরু করল, তার হট কানেকশনে সে বিশেষ ব্যবস্থায় দু’দিনের মধ্যে বিদেশ থেকে আতশবাজি নিয়ে আসলো, অনুষ্ঠানে ঠিকই আতশবাজির ঝলকানি হলো, আপা খুশ, শেখ পরিবার খুশ!

তার কিছুদিন পরে বাজি আনা বাবদ খরচ হিসেবে কয়েক কোটি টাকার একটা বিলও তিনি পাশ করিয়ে নেন এবং একদিন সন্ধ্যায় ওই বিশিষ্ট শিল্পী বন্ধুটিকে বাসায় ডেকে বড় অংকের একটি চেকও ধরিয়ে দেন।

অন্যদিকে আপার কানে ঠিকই এই বাজি কথার ইতিবৃত্ত পৌঁছায়, তিনি রীতিমতো ভিমড়ি খান যে কখন আতশবাজি না ফোটানো নিয়ে তার মন খারাপ হলো আর কখনই বা ওই শিল্পী এসে তার সাথে দেখা করল? তিনি পুরাই বেক্কল বনে গেলেন!

বি.দ্র. আদতে কী ঘটেছে, সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চই, ওই নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার আর শিল্পী বন্ধুটি বেশ পরিকল্পনা করেই এই কান্ডটি ঘটিয়েছে। শিল্পী বন্ধুটির যে আপার সাথে সরাসরি যোগাযোগ ও বাসায় অবাধ প্রবেশাধিকার আছে এটা সবাই জানে, আর বন্ধুদের সামনে তিনি এমন মলিন করে আপার মন খারাপের ঘটনাটি বলেন যে, তারা অবশ্যই বিশ্বাস করেন, সাথে সাথেই অ্যাকশনে নামেন আমাদের চালু ভাইটি, অতঃপর বিল পাশ আর কমিশন হস্তান্তর।
যুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×