somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মগ্রন্থ ছুঁয়ে চাঁদা আদায়

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সব ধরনের ঝামেলা (মামলা, মব ও রাজনৈতিক-সামাজিক সমস্যা) থেকে বাঁচানোর শপথ নিয়ে আওয়ামী লীগের এক নেত্রীকে রক্ষার আশ্বাসে দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন এক বিএনপি নেতা। সেই টাকা গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার শহরে।

ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে মাথায় কোরআন নিয়ে শপথ বাক্য পাঠ করছেন ওই নেতা। এরপর আওয়ামী লীগের ওই নেত্রীর হাত থেকে নগদ টাকা অন্য একজনের মাধ্যমে নেন।

আওয়ামী লীগের ওই নেত্রী বলেন, রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন ওই নেতা। কিন্তু এখানেই শেষ নয়। টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন। আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি গত ৫ই আগস্টের পরপরই করা হলেও এতদিন তা প্রকাশ হয়নি। সম্প্রতি আওয়ামী লীগের ওই নেত্রীর কাছ থেকে আবারও টাকা দাবি করায় বৃহস্পতিবার ভিডিওটি ফাঁস করে দেওয়া হয়।

যদিও অভিযুক্ত বিএনপি নেতা বলেন, ‘আমি এলাকার সমাজপতি, বিচার-সালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে’। তবে পবিত্র কোরআন মাথায় নিয়ে শপথ করার বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।
সূত্র

এদিকে রাজশাহীতে এক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়ে মন্তব্য নিতে যোগাযোগ করা হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি বলেন, ‘চাঁদা নিয়েছি, আপনার কাছ থেকেও নেব’।

ভুক্তভোগীর ব্যবসায়ী অভিযোগ করে জানান, আদালতের নির্দেশে পূর্বের একটি মামলা আপস-মীমাংসা হওয়ার পরও বিবাদী পূর্ব শত্রুতার জেরে তার কাছ থেকে পুনরায় তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার অডিও প্রমাণ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে। হুমকি দিয়ে তার কাছ থেকে এর মধ্যে এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া দুই লাখ টাকা ক্যাশ নিয়েছেন।
সূত্র
ছবি
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×