বিশ্বে উৎপাদিত খাদ্যের অর্ধেই নর্দমায় ‘ফেলে দেওয়া হচ্ছে’
বিশ্বে প্রতিবছর মোট উৎপাদিত খাদ্যের অর্ধেই নর্দমায় ‘ফেলে দেওয়া হচ্ছে’। পরিমাণে এটা ২০০ কোটি টনের মতো। যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
দ্য ইনস্টিটিউট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স নামের ওই সংস্থাটি বলেছে, এই অপচয় ঘটছে মূলত কয়েকটি কারণে। এর মধ্যে রয়েছে দুর্বল সংরক্ষণব্যবস্থা, খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ তারিখ কড়াকড়িভাবে অনুসরণ করা, একসঙ্গে কয়েকটি পণ্য কিনলে সুবিধা দেওয়া ও ভোক্তাদের খুঁতখুঁতে ভাব।
গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাজ্যে উৎপাদিত ৩০ শতাংশ শাকসবজি খেতেই পচে নষ্ট হয়। দেখতে সুন্দর না হওয়ায় সেগুলো তুলে আনা হয় না।
গবেষণা সংস্থাটির জ্বালানি ও পরিবেশ বিভাগের প্রধান টিম ফক্স বলেন, নষ্ট হওয়ার এই মাত্রা দুশ্চিন্তার বিষয়।
‘গ্লোবাল ফুড: ওয়াস্ট নট, ওয়ান্ট নট’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বে উৎপাদিত ৪০০ কোটি টন খাদ্যের ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশই নষ্ট হয়। এতে ইঙ্গিত দেওয়া হয়, ইউরোপ ও আমেরিকায় কেনা খাদ্যের অর্ধেকই পরে ফেলে নষ্ট করা হয়।
গবেষক টিম ফক্স বলেন, ‘বিশ্বব্যাপী যে পরিমাণ খাদ্য নষ্ট হচ্ছে, তা একটা দুশ্চিন্তার বিষয়। আজ যেসব মানুষকে না খেয়ে থাকতে হচ্ছে, এই খাদ্য দিয়ে তাদেরসহ বিশ্বের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা মেটানো যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘এতে করে ভূমি, পানি ও জ্বালানির মতো সম্পদেরও অপচয় ঘটানো হচ্ছে, যা আমরা এসব খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণের কাজে ব্যবহার করে থাকি।’
তথ্যসূত্র-
Click This Link
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
উহ শব্দ
উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ
হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।