দ্য বেঙ্গলি টাইমস ডটকম
আমাদের ছায়াপথে পৃথিবীর আকারের একটি বা দুটি নয়, ১৭শ’ কোটি গ্রহ রয়েছে। ছায়াপথের নক্ষত্রগুলোর ১৭ শতাংশ বা প্রতিটি নক্ষত্রের ছয়টি গ্রহের মধ্যে একটি করে পৃথিবীর আকারের গ্রহ রয়েছে। কেপলার টেলিস্কোপে ধরা পড়া গ্রহ বিশ্লেষণ করে এ সংখ্যা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির ২২১তম বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আমাদের ছায়াপথে প্রায় ১০ হাজার কোটি নক্ষত্র রয়েছে। তবে পৃথিবীর আকারের ওইসব গ্রহে জীবের অস্তিত্ব সম্পর্কে সঠিকভাবে কিছু বলেননি জ্যোতির্বিজ্ঞানীরা। বৃহদাকার পাথুরে গ্রহগুলো বহু দূর থেকে তাদের নক্ষত্রগুলোকে প্রদক্ষিণ করছে। অদ্ভুত বৃহদাকার জীবের অস্থিত্ব থাকলেও থাকতে পারে। কেপলারের উপাত্ত বিশ্লেষণকারী হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের সদস্য ফ্রাঙ্কো ফ্রেসসিন বলেন, ‘সব জায়গায়ই এ ধরনের পাথুরে বস্তু রয়েছে।’ ২০০৯ সালে কেপলার স্পেস টেলিস্কোপের কক্ষপথে পাঠানোর পর দেড় লাখের বেশি নক্ষত্রের গতিবিধির ওপর নজর রেখেছে। কেপলার স্পেস টেলিস্কোপ নক্ষত্রের উজ্জ্বলতার পরিবর্তনের ভিত্তিতে ভিন গ্রহ শনাক্ত করে।
কেপলার টেলিস্কোপে ২ হাজার ৭০০ বেশি গ্রহ শনাক্ত করেছে যেগুলো দেড় লাখ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এগুলোর মধ্যে ৪৬১টির আকার পৃথিবীর মতো, কক্ষপথও প্রায় পৃথিবীর মতো। এ গ্রহগুলোর মধ্যে ১০টিতে তরল পানির অস্তিত্ব রয়েছে। সূত্র : বাংলানিউজ।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা

কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।