দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রতি ২৫ জন কিশোর-কিশোরীর মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে। আর আত্মহত্যা নিয়ে চিন্তা করে প্রতি আটজনের একজন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষকেরা বলেন, জীবনব্যাপী আত্মহত্যার চেষ্টা এবং এ নিয়ে চিন্তা করে এমন প্রাপ্তবয়স্কদের সমান হচ্ছে এই পরিসংখ্যান। তাই বলা যায়, আত্মহত্যার ক্ষেত্রে ১৩ থেকে ১৯ বছর বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
গবেষক দলের সদস্য মনোবিদ ম্যাথু নক বলেন, ‘প্রাপ্তবয়স্কদের মতে, আত্মহত্যা নিয়ে প্রথম চিন্তা আসে বয়ঃসন্ধিকালে। তাই এ বয়সটা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।’ সাড়ে ছয় হাজার কিশোর-কিশোরীর সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গবেষণার ফল প্রকাশ করেছে জেএএমএ সাময়িকী।
গবেষণায় দেখা যায়, ১২ শতাংশ কিশোর-কিশোরী আত্মহত্যা নিয়ে চিন্তা করে। আত্মহত্যার পরিকল্পনা করে ৪ শতাংশ আর ৪ শতাংশ আত্মহত্যার চেষ্টা চালায়। আত্মহত্যার চেষ্টা কিংবা এ নিয়ে চিন্তা করে এমন প্রায় সব কিশোর-কিশোরই কোনো না কোনোভাবে মানসিক দিক দিয়ে অসুস্থ অথবা মাদকাসক্ত।
গবেষণায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি কিশোর-কিশোরীর মধ্যে ইতিমধ্যে আত্মহত্যাজনিত আচরণ দেখা দিয়েছে। তারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। ম্যাথু নক বলেন, এটা একদিকে যেমন উৎসাহব্যঞ্জক, তেমনি হতাশারও। তিনি বলেন, ‘আমরা জানি না তাদের কীভাবে থামাব। আত্মহত্যাজনিত আচরণের প্রমাণভিত্তিক কোনো চিকিৎসা আমাদের হাতে নেই।’ রয়টার্স।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।