somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউএস আর্মিতে আত্মহত্যা বাড়ছে

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
২০১২ সালে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে রেকর্ড সংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই সংখ্যা একই সময়ে সম্মুখযুদ্ধে নিহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে সোমবার পেন্টাগন জানিয়েছে। পেন্টাগন জানিয়েছে, ২০১২ সালে সশস্ত্র বাহিনীর ৩৪৯ সক্রিয় সদস্য আত্মহত্যা করেছে। ২০১১ সাল থেকে এই সংখ্যা ১৫ শতাংশ বেশি। মার্কিন সামরিক সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রিপসে এ খবর প্রকাশিত হয়েছে। রয়টার্স, এপি।
সিনেটর প্যাটি মুরে বলেছেন, এটি মহামারীর রূপ নিয়েছে, যা অবজ্ঞা করার কোনো উপায় নেই। সেনা ও বয়স্কদের মধ্যে আত্মহত্যারোধে মানসিক স্বাস্থ্য পরিচর্যায় গত বছর আইন আরও কার্যকর করার জন্য প্রচারণা চালিয়েছেন ও সমর্থন জুগিয়েছেন তিনি। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম, কর্মজীবী ও বয়োজ্যেষ্ঠরা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আজকের সংবাদ আমাদের সেই বিষয়টিই মনে করিয়ে দিচ্ছে যে, আমাদের নিশ্চিত করতে হবে তারা মাঝপথে থেমে যেতে পারেন না, হারিয়ে যেতে পারেন না।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক ১৮২, নৌবাহিনীতে ৬০, বিমানবাহিনীতে ৫৯ ও মেরিন বাহিনীতে ৪৮ সদস্য আত্মহত্যা করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেট্টা জানিয়েছিলেন, ২০১১ সালে মন্ত্রিত্ব গ্রহণের পর তিনি যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেগুলোর মধ্যে সবচেয়ে হতাশাজনক ছিল এই আত্মহত্যার ঘটনাগুলো। আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে, ২৩৭ মার্কিন সেনা ২০১২ সালে আফগানিস্তানে লড়াইরত অবস্থায় নিহত হয়েছে। আর আফগানিস্তানের বাইরে নিহতের সংখ্যা যোগ করলে সেই সংখ্যা ৩১৩ জনে দাঁড়ায়। অর্থাত্ ২০১২ সালে আত্মহত্যাকারী মার্কিন সেনার সংখ্যা যুদ্ধক্ষেত্রে লড়াইরত অবস্থায় নিহত সেনা সংখ্যার চেয়ে বেশি।

তথ্যসূত্র-
Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×