দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
পছন্দের পোশাক, বিছানার চাদর অথবা টেবিলের কাপড়ে লেগে যাওয়া কঠিন কোনো দাগ তুলতে না পারলে মনটা খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু দাগই যদি না লাগে, তবে তো আর দাগ তোলার দুশ্চিন্তাই থাকে না। হ্যাঁ, এই দুশ্চিন্তা থেকে রেহাই দিতে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন নতুন এক ধরনের প্রলেপ।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ব-বিদ্যালয়ের প্রকৌশল বিজ্ঞানীরা এই প্রলেপ তৈরি করেছেন। ঠাণ্ডা ও গরম পানীয়, উদ্ভিজ তেল, শ্যাম্পু, রক্ত, রং, কাদামাটি, প্রিন্টারের কালি থেকে শুরু করে শক্তিশালী সালফিউরিক ও হাইড্রোক্লোরিক এসিড—এ রকম একশ’রও বেশি উপাদান থেকে কাপড়কে রক্ষা করবে এই আবরণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সুপারওমনিফোবিক কোটিং। শুধু রেফ্রিজারেটর ও এসিতে ব্যবহৃত তরলিকৃত ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি) এই আবরণ ভেদ করতে পারে।
আমেরিকান কেমিকেল সোসাইটি প্রকাশিত সাময়িকীর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থিতিস্থাপক প্লাস্টিকের সঙ্গে কার্বন, ফ্লোরিন, সিলিকন ও অক্সিজেন গ্যাসের সমন্বয়ে এই প্রলেপ তৈরি করা হয়েছে। প্রলেপটির ৯৫ থেকে ৯৯ শতাংশই মূলত বায়বীয় পদার্থ। এটি খুবই হালকা। প্রলেপটি শুধু কাপড়কে দাগ থেকে সুরক্ষা দিতে পারবে তা-ই নয়, যুদ্ধক্ষেত্রের সৈনিক এবং গবেষণাগারে গবেষকদের মুখাবরণী তৈরিতেও এটি ব্যবহার করা যাবে। কারণ পাতলা এই আবরণের মধ্য দিয়ে সহজেই শ্বাস নেয়া যায়। সূত্র : ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।