দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
আমেরিকান সেনাবাহিনীর অন্তত ৩০ শতাংশ কমান্ডারকে গত আট বছরে যৌন কেলেঙ্কারির দায়ে বরখাস্ত করা হয়েছে। ধর্ষণ, যৌন হেনস্তা এবং অশোভন আচরণের কারণে এসব সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। বার্তা সংস্থা এপি এ সংবাদ জানায়। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল জেফরি সিনক্লেয়ারকে গত মাসে সমকামিতা, ব্যভিচার ও পর্নোগ্রাফি রাখার দায়ে তার পদ থেকে বরখাস্ত করা হয়।বর্তমানে তার কোর্ট মার্শাল চলছে। জেফরির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এ ধরনের অপরাধ কর্মকাণ্ড কেবল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যেই না অধঃস্তনদের মধ্যেও রয়েছে। যৌন অপরাধের সঙ্গে মাদকঘটিত কেলেঙ্কাকারিও মার্কিন সেনাবাহিনীতে অহরহ ঘটছে। ২০০৫ সালের পর থেকে লেফটেন্যান্ট কর্নেল কিংবা তার ওপরের কমান্ডারদের প্রতি ১০ জনের মধ্যে চারজনকে এ ধরনের অপরাধের জন্য চাকরিচ্যুত করা হয়েছে। এপির রিপোর্টে আরো বলা হয়েছে, এক তারকা থেকে শুরু করে চার তারকা পর্যন্ত ১৮ জন জেনারেল ও অ্যাডমিরালকে সাম্প্রতিক বছরগুলোতে সরিয়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জন যৌন কেলিংকারির জন্য চাকরি হারান। আর দুজন চাকরি হারিয়েছেন মাদক কেলেংকারির জন্য। এ হিসাবে দেখা যাচ্ছে, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ২৫৫ জন কমান্ডারকে অপসারণ করা হয়েছে। তাদের মধ্যে যৌন কেলেঙ্কারির জন্য ৭৮ জনের চাকরি গেছে। এ হিসাব থেকে দেখা যাচ্ছে, যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে ৩২ সেনা, ২৫ জন নৌ এবং ১১ জন মেরিন কর্মকর্তা। এ ছাড়া, বিমান বাহিনীর কর্মকর্তা রয়েছেন ১০ জন। মদ ও মাদক সংক্রান্ত ঘটনায় ২৭ জন কমান্ডার চাকরি হারিয়েছেন যাদের মধ্যে ১১ জন নৌ, ৮ জন সেনা, ৫ জন মেরিন এবং ৩ জন বিমান বাহিনীর কর্মকর্তা রয়েছে। অবশ্য, এপি এ রিপোর্টকে রক্ষণশীল উল্লেখ করে বলেছে, ২০০৫ সাল থেকে এ পর্যন্ত আমেরিকান সেনা, নৌ ও মেরিন বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কিংবা কমান্ডারদের অপরাধ সংক্রান্ত তথ্যের যোগান দেয়া হয়েছে। অন্যদিকে, মার্কিন বিমান বাহিনী ২০০৮ সাল থেকে এ পর্যন্ত কর্নেল এবং তার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কিত তথ্যই কেবল যুগিয়েছে। শুধু তাই নয়, কমান্ডার পর্যায়ে যে সব কর্মকর্তা ছিলেন কেবল তাদের সম্পর্কেই তথ্য দেয়া হয়েছে। প্রশাসনিকসহ সেনাবাহিনীর অন্য পর্যায় থেকে শত শত কর্মকর্তা চাকরিচ্যুত হলেও তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া, এ সব কর্মকর্তাকে কেন বহিষ্কার করা হয়েছে তাও পরিষ্কারভাবে বলা হয়নি। নৈতিক স্খলন নেতৃত্ব ধরে না রাখা কিংবা খারাপ প্রশাসনিক পরিবেশ তৈরির কারণে তদের বহিষ্কার করা হয়েছে বলে শুধু জানানো হয়।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।