দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
জার্মানির সাবেক চ্যান্সেলর হিটলারের সঙ্গে ইভা ব্রাউনের গোপন পরিণয় ছিল। এ প্রেমের ধারাবাহিকতায় তারা ১৯৪৫ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক দশকেরও বেশি সময় তাদের মধ্যে সম্পর্ক ছিল। এ সময় হিটলার-ইভা অনেক স্থানে দেখা করেছেন, ডিনার করেছেন। সম্প্রতি ইভাকে উপহার হিসেবে দেওয়া হিটলারের একটি প্লাটিনামের ঘড়ির সন্ধান পাওয়া গেছে। মিউনিখ জাদুঘরের আধুনিক গ্যালারিতে ঘড়িটি এতদিন সংরক্ষিত ছিল। জানা যায়, প্রেমিকা ইভার ২৭তম জন্মদিনে ১৯৩৯ সালের ৬ ফেব্রুয়ারি ঘড়িটি উপহার দিয়েছিলেন হিটলার। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কয়েক দিন বাকি। হিটলারের স্মৃতিবিজড়িত ওই ঘড়িটিতে উপহার দেওয়ার দিন-তারিখ খোদাই করে লেখা ছিল। পাশে ছিল হিটলারের অটোগ্রাফ। এটি এতদিন মিউনিখ জাদুঘরে নাৎসীদের ব্যবহৃত মূল্যবান জিনিস হিসেবে সংরক্ষিত ছিল। দ্য মিরর জার্নালের গবেষকরা ঘড়িটির সন্ধান পেয়েছেন। জানা যায়, পরিণয়ের আগে ইভা ব্রাউন হিটলারের ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। ১৯৩০-এর দশকে তারা পরস্পর গভীর প্রেমে জড়িয়ে পড়েন। ২৯ এপ্রিল ১৯৪৫ সালে তারা বিয়ে করেন এবং মিত্রবাহিনী জার্মানি দখলের দ্বারপ্রান্তে চলে এলে বিয়ের একদিন পর উভয়ে একসঙ্গে আত্মহত্যা করেন। ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।