somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনির্বান শিখা
আমি এক ফেরিওয়ালা ভাই।স্বপ্ন ফেরি করে বেড়াই । লাইফ ইজ এ গেম । এখানে জেতাটাই বড় কথা,কিভাবে জিতলেন সেটা নয় । https://www.facebook.com/Dr.Obaydullah

লৌকিক অথবা অলৌকিক

২২ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলখেত মোড় থেকে ইডেন কলেজের পিছন দিয়ে বুয়েটের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার পাশে বসে আছি । জায়গাটা অনেক নির্জন । আমি যদিও এখানকার ছাত্র না , তবুও কেন জানি এই এরিয়াটা ভাল লাগে । বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির এরিয়া । একটু দূরে টং দোকানে কয়েকটি ছেলে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে । ঢাকা ইউনিভার্সিটি ঘুমায় না । সারা রাত জেগে থাকে । আমি এসেছিলাম একটু নিরবতার জন্য । সেটা আর হলোনা । কানে হেডফোন দিয়ে গান শুনছি । ধীরে ধীরে হেটে চলেছি সোহ্রাওয়ার্দী উদ্যানের দিকে । টিএসসির পাশে কয়েকটি পুলিশ অলস সময় পার করছে । পুলিশের চোখ ফাকি দিয়ে ঢুকে পড়লাম উদ্যানের ভিতরে । লালন চর্চা কেন্দ্রের দিকে যেতেই দেখলাম একটা কুকুর দোরে পালালো । এই শহরে আজ কুকুরেরাও নির্ঘুম । আর একটু আগাতেই দেখি এক নিশি কন্যা । একটু সামনেই তার দালাল । আমাকে দেখে বিচিত্র অঙ্গভঙ্গি করলো । আমার ভ্রুক্ষেপ নাই । আমি হেটে চলেছি । একটু আগাতেই একটা ছেলে অন্ধকারের ভিতর থেকে সামনে এসে দাড়ালো । প্রথমে ভেবেছিলাম ছিনতাইকারি । কিন্তু না । দিব্যি আমার সাথে কথা বলা শুরু করলো । কন্ঠ কেমন যেন চেনা চেনা । কথা বলতে থাকি । আমি বললাম এই সময়ে বাদাম খেতে ইচ্ছে করছে । তাকিয়ে দেখি ছেলেটির হাতে বাদামের পোটলা । বাদাম খেতে থাকি ।হঠাত গলায় আটকে গেলে ছেলেটি পানির বোতল এগিয়ে দেয় । কেমন যেন খটকা লাগলো । পানির বোতল তো এতোখন দেখিনি । যাইহোক ভাবলাম মনের ভুল । ছেলেটি জিজ্ঞেস করলো ভুত বিশ্বাস করি কিনা । যদিও আমার ভুত এ বিশ্বাস নেই । তবু ভয় লাগছে । ছেলেটি বলতে থাকে ভুতের কথা । কিছুক্ষন পর প্রসাবের বেগ ধরলে ছেলেটিকে বলে । সে আমায় বলে ওই যে সামনে টয়লেট । এই যায়গাতে আমি এতবার এসেছি যে এই যায়গার ঘাস আমার মুখস্থ । কিন্তু তাকিয়ে দেখি সত্যি টয়লেট । ভাবি ভুল দেখছি । কিন্তু না । সত্যি টয়লেট । কিন্তু কেন জানি ভয় লাগে । সারাজীবনে এই প্রথম ভয় লাগা । ভয়ে ভয়ে এগিয়ে যাই । দরজা খোলা । ভিতরে ঢুকতেই দরজা আটকে যায় । ভিতর থেকে ঢাক্কাতে থাকি । দরজা খুলছে না । সামনে তাকিয়ে দেখি একটা কাটা পা ঝুলছে ।টপটপ করে পা থেক্বে রক্ত ঝরছে । নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি । এগূলো কিছুই না । জাস্ট হ্যালুশিনেশন । আরো সাহস সঞ্চয় করে কাটা পা ধরতে যাই । হঠাত পা উধাও । এদিকে দরজাটাও খুলে গেছে । বাইরে বেরিয়ে আসি । ছেলেটাকে এটা বলতেই হো হো করে হাসতে থাকে । ছেলেটি আমায় বলে "তুমিতো মানুষকে জিজ্ঞেস কর এমন পা দেখলে অনুভুতি কি ? এখন তোমার অনুভুতি কি ? তুমিতো এটাও জিজ্ঞেস করো সেম কাউকে দেখলে অনুভুতি কি । এখন যদি তুমি তোমার সেম দেখো তাহলে তোমার অনুভুতি কি ? "
আমি চমকে উঠে ছেলেটির দিকে তাকাই । আবছা চাদের আলোতে দেখি ছেলেটি সেম আমার মতোই । একই জামা একই প্যান্ট একই দেহ।
চিৎকার করে উঠি । তাকিয়ে দেখি কেউ নেই । অনেক দূরে ছেলেটা হারিয়ে যাচ্ছে । আমি ফিরে আসি ঘরের পথে............

বিঃদ্রঃ এরপর থেকেই আমি চাদের আলো ভয় পাই https://www.facebook.com/Dr.Obaydullah
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×