বিষয়টা পুরোপুরি মানুষিক । একটা ছেলে যেখানে সেখানে তার সেন্ডু গেঞ্জি রোদে দিয়ে রাখতেছে । অথচ একটা মেয়ে চাইলেই সহজে পারছে না । অথচ দুইটাই পোশাক । কি অদ্ভুত মানুষিকতা । শুধু মাত্র অন্তর্বাস দেখেই শরীরে উত্তেজনা ,আমার জানামতে শুধু বাংগালি পুরুষেরই হয়ে থাকে । নগ্নতার কথা বলছিনা । এতটুকু বলছি , সেন্ডু গেঞ্জি আর মেয়েদের ব্রা এর মধ্যে বিশেষ পার্থক্য আমি পাইনা । আমার অনেক বন্ধুকে দেখেছি মেয়েদের অন্তর্বাসের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় লোভাতুর দৃষ্টিতে তাকাতে । অথচ এটা জাস্ট একটা পোশাক । কয়েকদিন আগে একটা বাশখানের একটা জোকস লিখেছিলাম । যেখানে বাশখানকে বলছিলাম রাস্তাইয় হেটে যাওয়া মেয়েটি যদি মাল হতে পারে তাহলে তার ছোট বোন ও মাল । কেননা সেই মেয়েটিও কারো না কারো বোন । আমি আবারো বলছি আমি অশ্লীলতার কথা বলছিনা । আমি শুধু এতটুকু বলছি আমাদের এই সব চিন্তা থেকে বের হওয়া দরকার । কেননা আপনি যেমন অন্য মেয়েকে দেখে নিজের কাপর নষ্ট করছেন ,আপনার বোন আপনার মা কে দেখেও কিন্তু অন্য ছেলেরা আরো বেশি কিছু ভাবতে পারে । চোখ বন্ধ করে একটু চিন্তা করুন , আপনার মা অথবা বোন হেটে যাচ্ছে । আর কেউ তার বুকের দিকে তাকিয়ে অশ্লীল কথা বলছে । খুব ভাল লাগবে কি ?
আমার এক বন্ধু বলছিলো , সবাই যদি মা বোন হয় তাইলে বউ হবে কে ? আমি বলছিনা কেউ বউ হবেনা । বাট একটা কথা মনে রাখতে হবে বউ মানে কিন্তু শুধু সন্তান উতপাদন আর ভাত রান্নার মেশিন না । বউ হলেই আপনি রাস্তা ঘাটে তাকে শোয়ানোর চিন্তা করতে পারেননা । তাকে জীবন সংগী ভাবার চেষটা করুন । অর্ধাংগী ভাবার চেষ্টা করুন ।
আরেকটা বিশেষ তথ্য দিয়ে রাখি । প্রতি মাসে মেয়েদের যে প্রিয়ড হয় ,এটা যদি না হতো তাইলে আপনার জন্ম হতনা । সো এটা নিয়ে নাক চুলকানোর কিছু নেই ।
লেখাটা কেন লিখলাম ?
প্রায় ৮৫ ভাগ মহিলা জরায়ু সংক্রান্ত সমস্যায় ভুগেন । প্রতিবছর আমাদের দেশে ১২হাজার ৫শ নারী জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন এর মধ্যে ৬৫০০ মারা যান। প্রতি ঘন্টায় ১ জন করে মারা যান। অথচ একটু সচেতন হলেই আমরা এ প্রাণগুলো অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারি। আরক্যান্সার রেজিস্ট্রি রিপোর্ট, ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল ২০০৫-২০০৭” এর তথ্যমতে বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারে মৃত্যু হার ২৫.৬%, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এ ক্যান্সারে আক্রান্তের হার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। গত ২৫ বছরের তুলনায় ইদানীং স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা সব চাইতে বেশি।অন্যান্য অনেক ক্যান্সারের তুলনায় স্তন ক্যান্সারে প্রতিদিন আক্রান্ত হন অনেক নারী। ইদানীং এই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যাচ্ছে পুরুষদেরও। জরিপে দেখা যায় প্রতি ২৮ জন নারীর মধ্যে ১ জনের স্তন ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি।
আর ক্যান্সার আর টিউমার এর অন্যতম কারন যেখানে সেখানে তথাকথিত কিছু পুরুষের উত্তেজনা সৃষ্টি হওয়া । শুধু মাত্র এই সব পুরুষদের মানুষিকতার কারনে লজ্জায় প্রিয়ডের সময় মেয়েরা এমন কিছু ইউজ করে যার কারনে হয়ে থাকে জরায়ু ক্যান্সার । একটা মেয়ে যখন দিনের পর দিন ভাল মন্দ না বুঝে একটা ব্রা পড়ে কাটিয়ে দেন , শুরু হয় ব্রেষ্ট টিউমার ।
এইসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা মানেই সেক্স নিয়ে কথা নয় । আসুন নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি ।
দৃষ্টিভংগী বদলান জীবন বদলে যাবে । হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



