somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শতরুপার ফিরে আসা কিংবা আমার গল্প

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হালকা ঘুম ঘুম এসছি । হঠাত ফোনের শব্দে ঘুম ভাংলো । রিসিভ করতেই ওপাশে নারীকন্ঠ ।
ঃহ্যালো ওবায়দুল্লাহ বলছেন ?
ঃ হ্যা বলছিলাম , কে বলছেন প্লিজ ?
ঃ চিনতে পারছো না ?
ঃ ঠিক চিনতে পারলাম না ।
ঃ সত্যি চিনতে পারছো না ?
ঃ খুব কি চিনেছি কখনো ? কেমন আছো শতরুপা ? হঠাত এতদিন পর ?
ঃ হুম, তুমিতো ভুলেই গেছো ।
ঃ আমি না হয় ভুলে গেছি। তুমিওতো মনে রাখোনি ।
ঃ আমি এইতো মনে করলাম । তুমি মনে রাখোনি ক্যান ?
ঃ সে সব এর আর দরকার নেই ।
ঃসত্যি দরকার নেই ? নাকি অভিমান ? আমি জানি এটা তোমার মনের কথা নয়, মুখের কথা ।

শতরুপা আমার বেশ ভাল বন্ধু ছিলো । হয়তো আজ বালিকার যায়গায় শতরুপাই থাকতো । একটূ অদ্ভুত টাইপের মেয়ে ছিল । চারুকলায় একটা অনুষ্ঠানে গিয়ে পরিচয় । আমি তখন অনেকটাই বাউন্ডুলে । রোজ টিএসসি যাই । মন খারাপ থাকে । প্রথম প্রেমিকার সাথে কিছুদিন হলো ব্রেকাপ হয়েছে । ব্রেকাপ ঠিক বলা যায়না, মিউচুয়ালি আমরা আলাদা হয়েছিলাম । যাইহোক, সেখান থেকে শতরুপার সাথে পরিচয় । টিএসসিতে এক কাপ চা খেয়ে ঘন্টার ঘন্টা কেটে যেতো । দুজনের বোঝাপড়া বেশ ভাল ছিল । একটা রিলেশনের দিকে যাচ্ছিল । হঠাত যেন কি হয়ে গেলো । শতরুপা কই যেন হারিয়ে গেলো । অনেক কষ্ট পেয়েছিলাম । তারপর অনেকদিন তার দেখা নেই । হঠাত তার ফোন । বেশ চমকেই উঠেছিলাম । আমি জিজ্ঞেস করলাম
ঃশতরুপা হঠাত তুমি ?
ঃ হ্যা হঠাত আমি । হঠাত ফিরে আসতে ইচ্ছে হলো । প্রায়ই ইচ্ছে হত ফিরতে , বাট তোমার প্রোফাইল দেখে বুঝতাম তুমি কোন এক বালিকার জন্য দিওয়ানা । সে জীবনে আমার স্থান কই ?
ঃ শতরুপা, তুমি হারিয়ে যাওয়ার পর বুঝেছিলাম আমি তোমায় কতটা মিস করি । তখনতো আসলে না ? এখন কেন ফিরলে ?
ঃ জানিনা ক্যান ফিরলাম
ঃআমিতো জানি একবার চলে গেলে গেলে নারীরা ফেরে না । তুমি কি আমাকে করুনা দেখাতে এসেছো নাকি অন্য কিছু ?
ঃ জানিনা ,ক্যান এসেছি । শুধু এতটুকু বলি ,আমিও তোমায় মিস করতাম ।
ঃ কি লাভ সে সব কথা বলে
ঃ অনির্বান তুমিও কি আমায় মিস কর ?
ঃ সরি শতরুপা, তুমি হারিয়ে যাওয়ার পর আমি অনির্বান হতে পারিনি । হয়েছিলাম অচেনা পথিক । হঠাত ঘর বাধার স্বপ্নে বালিকার জন্য বিলিয়ে দিয়েছি সে সব স্বপ্ন ।
ঃ তুমি আমার কাছে সব সময় অনির্বান থাকবে ।
ঃ না ,আমি অনির্বান হতে চাইনা । এই বেশ ভাল আছি ।
ঃ দেখো , বালিকা শালিকা বেইলি রোড কিংবা বাশখান । এর নাম জীবন নয় । জীবন মানে যুদ্ধ । তুমি আবার উঠে দাড়াও । শুধু একটা প্রজাপতির পিছে না ঘুরে একটা বাগান বানাও যেখানে হাজারো প্রজাপতি ভীর করবে ।
ঃ আমিতো চাই বাট হয়না । আমি হেরে গেছি ।
ঃ এভাবে হেরে যাওয়ার নাম জীবন নয় । জীবনে জয় পরাজয় থাকবেই । উঠে দাড়াও সমস্ত পিছুটান ছেড়ে । তাকিয়ে দেখো সোনালি আগামী ।
ঃআমিতো দাড়াতে চাই , কিন্তু অনেকেই বলে আমি পারবোনা ।
ঃ শোন , কিছু মানুষের অভ্যাস হলো মানুষকে হতাশ করা । আর সে তোমাকে হিমালয় জয় অসম্ভব বলবে ,যে হিমালয় কখনো জয় করতে পারেনি । তুমি তোমার নিজের লক্ষে এগিয়ে চলো । শুধু একটা বিষয় মাথায় রাখবা পরাজয় বলতে কিছু নেই । যখন তোমার মাথায় একবার ঢুকবে তুমি জয়ী হতে পারবে তখন তুমি অবশ্যই জয়ী । একটা বিষয় মনে রেখো , বড় বড় আবিস্কার গুলো যারা করেছে তারা তোমার মতই মানুষ । পার্থক্য হলো তুমি চেষ্টা করছোনা, তারা চেষ্টা করেছেন । সব পিছুটান ছেড়ে উঠে দাড়াও , বলো আমি পারবো আমাকে পারতেই হবে । আমি পারবোই ।
ঃ কিন্তু যদি না পারি ?
ঃ যদি কিন্তু এই টাইপ শব্দ জীবন থেকে দূরে ঠেলে দাও । শুধু একটা বিষয় মনে রাখো জয় । শুধু জয় ।
ঃহ্যা শতরুপা , আমি শুধু জয় চাই শুধুই জয় ।
ঃ অনির্বান আমি রাখছি । এটা আমার নাম্বার না । এখানে কখনো ফোন দিও না।
ঃ আবার কখুন ফোন করবে ?
ঃআবার যখন নিজের কাছে হেরে যাবো । রাখছি । বাই
ঃ হ্যালো হ্যালো হ্যালো শতরুপা ......
লাইন কেটে গেলো । আমি একাকি বসে আছি । আর ভাবছি আমাকে পারতেই হবে । আমার কাধে যে অনেকের স্বপ্ন । আমাকে সে সব পুরন করতেই হবে । আমি পারবোই ।

হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×