somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাটছেনা ধোঁয়াশা: কারা খাবেন সেই গম?

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে ব্রাজিল থেকে আমদানি করা ২ লাখ টন গম নিতে কাউকে বাধ্য না করতে হাইকোর্টের নির্দেশ অন্যদিকে খাদ্যমন্ত্রীকে গম কেলেংকারির হোতা উল্লেখ করে পচা গম আমদানির দায়ে পদত্যাগের দাবি বিএনপির। গম আমদানি থেকে গম কেলেংকারির প্রসঙ্গ উত্থাপন। গম মানুষের খাওয়ার উপযোগী বলে দেয়া খাদ্য অধিদপ্তরের প্রতিবেদনের পর হাইকোটের এই নির্দেশ অনেকটা আগুনে ঘি ঢালার মতো। পচা গমের আড়ালে ভাল কিছু কি আর আশা করা যায়?

আদালত বলেছে, ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে যা বিতরণ হয়ে গেছে, কেউ তা ফেরত দিতে চাইলে সরকারকে তা ফেরত নিতে হবে। আর কেউ ওই গম নিতে না চাইলে তাকে তা জোর করে দেওয়া যাবে না। তাহলে এই গমের ভবিষ্যত ও গম কেলেংকারির হোতাদের আগামীর পরিণতি নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। এটা ঠিক যে পঁচা গমকে ভাল বললেও তা ভাল হয়ে যাবে না আর ভাল গমকে পঁচা বললেও তা খারাপ হয়ে যাবে না। সরকারের দেয়া ঐ গম প্রথমে পুলিশ ও পরে বিভিন্ন সংস্থা থেকে লিখিতভাবে গ্রহণে অসম্মতি জানানো হয়েছে। অনেকে ফেরতও দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে সেই গম খাবে কে?

গরীব মানুষকে দিলে প্রশ্ন উঠবে এ সরকার কি ধনীদের সরকার? উৎকৃষ্ট মানের কিছু দেশী হলেও নেয়ার চাহিদা থাকে তবে নিকৃষ্ট মানের কিছু বিদেশী হলেও তা কেউ নিতে চায় না। তাই আমদানির দায় কার- এ প্রশ্নটি বারবার সামনে আসছে। বেশি দামে আনা পোকায় খাওয়া ক্ষুদ্রাকৃতির গম খাওয়ার যোগ্য কি-না তা নিয়েও প্রশ্ন ওঠায় স্বয়ং প্রধানমন্ত্রী খাদ্য সচিবকে ডেকে পোকায় খাওয়া গম দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই গম নিয়ে ব্যঙ্গ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারের উদ্দেশে বলেছেন, ‘সরকার বিদেশ থেকে পচা গম আমদানি করছে। সেনাবাহিনী, পুলিশ কেউ এই গম নিতে চায় না। এই গম কাদের খাওয়াবেন? আওয়ামী লীগের লোকদের খাওয়ান। তাদের স্বাস্থ্য এমনিতেই ভাল। আরও ভাল হবে।’

বিরোধী দলের নেতানেত্রী শুধু নয় খাদ্যমন্ত্রী স্বয়ং যখন সংসদে বলেন, ব্রাজিল থেকে আর পচা গম আমদানি করা হবে না।তখন পরোক্ষভাবে তিনি স্বীকারই করে নেন যে গম ভাল নয়। খাদ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ যেসব সংস্থার সদস্যদের মধ্যে রেশন হিসেবে গম দেয়া হয়, সেসব সংস্থায় ব্রাজিলের গম দিচ্ছি না। তাদের দেশী গম দিচ্ছি। তবে টিআর ও কাবিখা কর্মসূচিতে এ গম দিচ্ছি। ব্রাজিলের গম নেয়ার জন্য কোনো চাপ দেয়া হচ্ছে না। তিন লাখ ১৪ হাজার টন গম মজুদ রয়েছে। এর মধ্যে ব্রাজিলের গম বাদ দিলেও এক লাখ ৪২ হাজার টন দেশী গম রয়েছে।’

গম লুটের মহোৎসবে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, দেশে গমের উৎপাদন ভালো হওয়া সত্ত্বেও বিপুল পরিমাণ নিকৃষ্ট গম আমদানি কার স্বার্থে? আন্তর্জাতিক দরপত্র ও তার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে খাদ্য অধিদফতরের তৎকালীন মহাপরিচালক (জিডি) সারোয়ার খানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় ইতোমধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) তাদের রিপোর্টে তুলে ধরা হয়েছে প্রায় সোয়া ৪শ’ কোটি টাকার গম আমদানিতে কমিশন বাণিজ্য কত হয়েছে, কারা কত নিয়েছেন এবং কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করে খাবার অনুপযোগী পোকায় খাওয়া এ পচা গম নিতে বাধ্য করা হয় তার চিত্র। এর মধ্যে খাদ্য অধিদফতরের দুই কর্মকর্তা ৩৭ কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন বলেও তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ব্রাজিলের গমের এই চালান যে নিম্নমানের তা চট্টগ্রামস্থ আঞ্চলিক খাদ্য অধিদফতর ডিজির নজরে আনলেও ডিজি তা উপেক্ষা করেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×