somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব সৃষ্ট দুর্যোগ, নিজেই যখন নিজের বিরুদ্ধে

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব সৃষ্ট দুর্যোগ কিছুতেই রোধ করা যাচ্ছে না। দেশও এখন মানব সৃষ্ট দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিবেশি দেশ ভারতেও প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব-সৃষ্ট মৃত্যু ১৫ গুণ বেশি। উত্তোরণে দ্রুত পদক্ষেপ না নিলে এ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। পরবর্তী প্রজন্মকে গুনতে হবে মাশুল।

১. অপরিকল্পিত নগরায়ন: অপরিকল্পিত নগরায়নের ফলে তৈরি হচ্ছে বস্তি সমস্যা। জলাধারগুলো ভরাট হয়ে গেছে, খালগুলো অপদখল হয়ে গেছে। নেই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার স্বাস্থ্যসম্মত পরিবেশ। পরিকল্পিতভাবে নগর গড়ে ওঠলে যানজট, লোডশেডিং, জলাবদ্ধতার মতো সমস্যাগুলো তৈরি হতো না। গ্রাম পযায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে মানুষ এভাবে শহরমুখী হতো না। নগরে এমন বদ্ধ রুমেও মানুষ থাকছে, যেখানে আলো বাতাস পৌঁছায় না। এমন বিল্ডিংও আছে, যেগুলো সাধারণ মাত্রার ভূমিকম্পনও সহ্য করতে পারবে না।

২. অপরিকল্পিত শিল্পায়ন: অপরিকল্পিত শিল্পায়নের ফলে বায়ু ও পানি দুষিত হয়েছে। শব্দ দূষণে তৈরি হয়েছে শিল্প কারখানার আশেপাশের মানুষের শারীরিক ও মানসিক নানা রোগ। বিষাক্ত ধোঁয়া ও শিল্প বর্জ্যের কারণে মাটি গুণাগুণ হারিয়েছে, জীববৈচিত্র হুমকির মুখে পড়েছ।

৩. প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানো: মানুষ তার প্রয়োজনে যে পরিমাণ বৃক্ষ কেটেছে, সেই পরিমাণ বৃক্ষ লাগায়নি। বন উজার করে প্রাকৃতিক বিপরর‌্যয় বাড়াতে সহায়তা করেছে। পাহাড় থেকে মাটি কেটেছে, নদী থেকে বালু উত্তোলন করেছে। এক শ্রেণীর পাহাড় ও বন খেকোর লোলুপ দৃষ্টিতে উজার হতে হতে অনেক বনই বিলুপ্তির পথে চলে গেছে। ফলে বাড়ছে পাহাড় ধ্বস, পাহাড়ের ঐতিহ্য হারানোর পাশাপাশি বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, মরুকরণ ঘটেছে। আর এসবের কারণে বাড়ছে খরা, ঘটছে মরুকরণ, নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে।

৪. যুদ্ধ ও অস্ত্র ব্যাবসা: উদ্বাস্তু সমস্যা তৈরি হয়েছে যুদ্ধের কারণে, স্বার্থ ও আধিপত্যের লড়াইয়ের ফলে। অস্ত্র ব্যবসায়ীরা লাভজনক এই ব্যবসাটিকে জমজমাটভাবে টিকিয়ে রাখার স্বার্থে যুদ্ধ চায়, অশান্তি বাড়াতে ও সংঘর্ষ জিইয়ে রাখতে সহায়তা করে। কিছু ক্ষমতালোভি ও স্বার্থপর মানুষের খেয়াল খুশির খেসারত দিতে হচ্ছে লক্ষ কোটি সাধারণ মানুষকে।

৫. ক্ষতিকর তেজষ্ক্রিয়তা: হিরোশিমা, নাগাসাকি, ফুকোশিমা ও চেরোনবিলের ভয়াবহ ক্ষয়ক্ষতি বিশ্ববাসী দেখেছে। পারমাণবিক অস্ত্র ছাড়াও আরও অনেক আপদ তৈরি করেছে মানুষ। অনেক নতুন নতুন প্রযুক্তি মানুষের জীবন যাপনকে সহজ ও উপভোগ্য করছে। টিভি, মোবাইল ও কম্পিউটারের মত পণ্যের লাভজনক ব্যবসার ব্যাপকতা সর্বত্র। কিন্তু এগুলোর তেজষ্ক্রিয়তা বা ইলেক্ট্রিক বর্জ্যের মাধ্যমে যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হচ্ছে, তার ক্ষতিপূরণ নিয়ে কেউ ভাবছে না। নেই তেমন সচেতনতাও।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×