somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাবর্তন!!

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাছে সার্বজনীন অনুষ্ঠান সমাবর্তন স্বীকৃতি প্রদান ও দায়িত্ব অর্পনের একটি অনুষ্ঠান বলে বোধ হয়। একাডেমিক উদ্দেশ্যে আয়োজিত সমাবর্তন উপলক্ষে এক সাথে মিলিত হওয়ার অন্যরকম একটি আনন্দময় পরিবেশ বিরাজ করে। নতুন রূপে সাজানো প্রিয় ক্যাম্পাসে থাকে উৎসবের আমেজ, সাজ সাজ রব, আনন্দঘন পরিবেশ। রং-বেরংয়ের ব্যনারের সৌন্দর্য বর্ধন আর গ্রাজুয়েটদের পদভারে মুখরিত নানা আঙ্গিকে সাজানো ক্যাম্পাসটি ভালোলাগার সুখ স্মৃতি হিসেবে অনেকের হৃদয়েই থাকে । বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপাধিদানের এই উৎসবটি বিশ্ববিদ্যালয়ের জন্য তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান শুধু নয়; অর্জিত জ্ঞান ও মেধাকে মানবতার কল্যাণে লাগানোর দায়িত্বও গ্রাজুয়েটদের ওপর অর্পিত হয় স্বীকৃতির মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ে কাটানো দিনগুলোতে অনেকেই হয়ে উঠে উচ্ছ্বাস-আনন্দে মাতোয়ারা। যাদের জীবনে কিছু কঠিন ও নির্মম বাস্তবতা থাকে তাদেরকে খুব বেশি আনন্দে বিগলিত দেখে না সহপাঠিরা। আনন্দ ও খুশির বাঁধভাঙ্গা জোয়ারে ভেসেও যেতে পারে না সবাই। তবে মুক্তপ্রাণের উচ্ছ্বাস, স্বতস্ফূর্ততা ও অনাবিল আনন্দে মুখর চেহারাগুলো সবার কাছেই ভাললাগার একেকটি উজ্ঝল উপমা হয়ে থাকে। ছাত্রজীবন শেষে নতুন জীবনের পথে পা বাড়াতে প্রিয় ক্যাম্পাস আর প্রিয়মানুষদের ছেড়ে যাওয়ার বিচ্ছেদ–বেদনার সুতীব্র অনুভূতিটা থাকে অনেকেরই।

তারুণ্যের স্বতস্ফূর্ত উচ্ছ্বাস আর নির্মল আনন্দ উল্লাসে উদযাপিত এই বর্ণিল উৎসবের আনন্দঘন মুহূর্তের স্থির চিত্র অনেকের ক্যামেরায় বন্দি থাকে। পরবর্তী জীবনেও অনেকেই খুব মিস করে- সম্মানিত শিক্ষকদের, সহপাঠীদের, হলের ও বিভাগের বন্ধু- ছোটভাই-বড়ভাইদের। আসলে সাধ ও সাধ্যের সমন্বয়েই আনন্দের উৎসব পরিপূর্ণতা পায়। নির্মল আনন্দের ধারা ধরে রাখতে পারে কেবলই সচেতনতা ও আন্তরিকতা। উদ্যম-উচ্ছ্বাস-উৎসাহ যাতে কারো দায়িত্বকে না ভুলায়। নতুন আশা, কর্মোদ্দীপনা, স্বপ্ন, প্রত্যয় ও প্রাণশক্তিতে উজ্জীবিত থাকে যেন সবসময়।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×