somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুদের হাতে মোবাইল : গোটা প্রজন্ম ভয়ংকর বিপদের সম্মুখীন

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখনকার দিনে বাচ্চাদের হাতে মোবাইল একটা সাধারণ ব্যপার। অনেক মা বাবা কেই বেশ গর্ব করে বলতে শোনা যায়, তাদের বাবুসোনা কী ভীষণ স্মার্ট! এই ছোট্ট বয়সেই মোবাইলের সব ট্যাকনিকেল ব্যাপার স্যাপার আয়ত্ত করে ফেলেছে। তিন বছরের বাচ্চা বাবার মোবাইলের প্যাটার্ন লক ওপেন করে ফেলছে! বাবার তো আনন্দ হবেই 'ট্যাক উইজার্ড' সন্তান পেয়ে। কিন্তু ভেবে দেখেছেন কি এদের শৈশব আদতে আমরাই নষ্ট করছি। কোনো এক্টিভিটী নেই, সামাজিকতার শিক্ষা নেই, খেলাধুলা নেই। সারাক্ষণ মোবাইল নিয়ে গাঁট হয়ে বসে থাকছে। বাবা মা ও নিশ্চিন্ত , বাচ্চা বিভিন্ন প্রশ্ন করে জ্বালাতন করছে না, খেলার জন্য বায়না করছে না, যা দিচ্ছেন বিনা বাক্য ব্যয়ে গিলে ফেলছে, বেশিরভাগ সময় ঘরেই থাকছে বাইরে যেতে বায়না করছে না। এখন তো আবার নিউক্লিয়ার ফ্যামিলি , বাবা মা দুজনেই ব্যাস্ত, বাচ্চা সামলাবে কে? এতো সময় কৈ!! নিজেদের সুবিধার কথা ভেবে আমরাই ওদের হাতে মোবাইল তুলে দিয়েছি। ইন্টারনেট সংযুক্তির ফলে মোবাইল হয়ে উঠেছে এক অত্যন্ত শক্তিশালী ডিভাইস। কী নেই এতে? লিটেরালী গোটা দুনিয়া এখন হাতের মুঠোয়। এই বিপুল পরিমাণ তথ্য ( abundance of information) কে হ্যন্ডেল করার মতো ম্যাচুয়রিটি অনেক বড়োদের ই থাকে না, আর ওরা তো বাচ্চা! অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কনটেন্ট শিশুমন কে দুষিত করছে। বয়সের আগেই ওরা অনেক অপ্রয়োজনীয় বিষয়ে exposed হচ্ছে। তৈরী হচ্ছে বিভিন্ন মানসিক সমস্যা, এর হাত ধরে ধীরে ধীরে শারীরিক অসুবিধাও দেখা যাচ্ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহারে শিশুদের মধ্যে যে সমস্যা গুলো বেশী দেখা যাচ্ছে সেগুলি হলো-
● চোখে জ্বালা , বা ড্রাই আই। দৃষ্টি শক্তির দুর্বলতা। শর্ট সাইটেডনেস।
● কানে কম শোনা। মাথা ব্যথা।
● বয়সের আগে হরমোনাল চেঞ্জ।
● মনোযোগের অভাব। দুর্বল স্মৃতি শক্তি।
● স্থূলত্ব বা obesity
● দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
● অপরিমিত ও অপর্যাপ্ত ঘুম।
● খাদ্যাভ্যাসে পরিবর্তন ( Eating disorder)
● মূড সুইঙ , এঞ্জাইটি ও ডিপ্রেশনে র মতো মানসিক জটিলতা ও দেখা যায়।
● সোশিয়াল স্কিল ডেভেলপ করে না। আচরণ গত ত্রুটি লক্ষ্য করা যায়।
● বাচ্চাদের মধ্যে ইদানিং হরমোনাল ইমব্যালেন্স, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা ই বেড়ে গেছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×