somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনযুদ্ধে জয়ী হতে গেলে...( দ্বিতীয় পর্ব )

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসো জেনে নেই কী উপায়ে আত্মবিশ্বাস বাড়ানো যেতে পারে। নীচে রইলো তোমাদের জন্য কিছু কার্যকরী টিপস -
●নিজেকে সম্পূর্ণ রূপে গ্রহণ করো : দোষ-গুন নিয়েই তো মানুষ। কেউ ই কিন্তু পারফেক্ট নয়।তোমার যদি কিছু দুর্বলতা থেকেও থাকে, প্রথমে সেগুলিকে শনাক্ত কর ও এক্সেপ্ট কর।নিজের দুর্বলতায় নয়, ফোকাস থাকবে নিজের যা কিছু ভালো সেদিকে।দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, এটা একটা অভ্যাস, একদিনে হবে না, ধীরে ধীরে রপ্ত হবে।
●লক্ষ্য স্থির কর : নিজের সাথে সময় কাটাও। নিজের সাথে কথা বল।অহেতুক অন্যের সাথে নিজের তুলনা করতে যেও না। তুমি কী চাও? তোমার উদ্দেশ্য কি? জীবনে কোথায় পৌঁছাতে চাও? এটা সম্পূর্ণ রূপে তোমার সিদ্ধান্ত। লক্ষ্য তোমাকেই ঠিক করতে হবে, কেননা লক্ষ্যহীন মানুষ হীনমন্যতা ও আত্মবিশ্বাস হীনতায় ভোগে।
●প্র্যাক্টিস করো, আত্মবিশ্বাস বাড়বে: কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে আমাদের কে সেই উদ্দেশ্যে অসংখ্য ছোটো-বড়ো স্টেপ নিতে হয়। কখনো সফল হই, তো কখনো ব্যর্থ। হার-জিত গুরুত্বপূর্ণ নয়,এই প্রচেষ্টা গুলিই আদতে অভিজ্ঞতা দেয়, আমরা শিখি, সমৃদ্ধ হই।সেই সাথে বাড়ে আত্মবিশ্বাস।
●নিজেকে চ্যালেঞ্জ জানাও : আমাদের মানসিক গঠন টা ই এরকম আমরা অজানা কিছু কে ফেস করতে ভয় পাই।পরিচিত পরিবেশ, সে যতো খরপ ই হোক তাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাকেই কমফোর্ট জোন বলে।এই কমফোর্ট জোনে থাকার মানসিকতা ই আমাদের দুর্বল করে। নিজেকে একটু একটু করে অচেনা পরিবেশে এক্সপোজ করো।
●প্রাণ খুলে হাসো : একমাত্র মানুষ ই প্রাণ খুলে হাসতে জানে। এটা একটা দারুণ কগ্নিটিভ স্কিল। আত্মবিশ্বাসী ও পজিটিভ থাকতে ডপামিন ও সেরটোনিন এই হরমোন দুটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।স্বচ্ছ ও প্রাণ খোলা হাসিতে এই দুটি হরমোনের সক্রিয়তা বাড়ে।নিজের ব্যপারে এতো সিরিয়াস হওয়ার প্রয়োজন নেই, নিজের ভুল- ত্রুটিতে লজ্জিত না হয়ে নিজের উপরেই হেসে ফেলো। দেখবে মন হালকা থাকবে।
●পজিটিভ মানুষের সঙ্গে থাকো : নেতিবাচক মানসিকতার লোকেদের থেকে দুরত্ব বজায় রাখো। যারা তোমাকে বোঝে, তোমার কাজে উৎসাহ দেয় এমন মানুষদের সাথে থাকো। জীবন যাদের সংঘর্ষের, তাদের অভিজ্ঞতাও বেশী। এদের সাথে বন্ধুত্ব কর। বাচ্চাদের সাথে সময় কাটাও।
●নিয়মিত শরীরচর্চা : নিয়মিত ব্যায়াম শুধু সুস্থ থাকতেই সাহায্য করে না, মানসিক স্থিরতাও এনে দেয়। জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে দৈহিক স্ফূর্তি ও মানসিক স্থিতিশীলতা জরুরী।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×