উত্তরের আহ্বান কি ফেলা যায় রিক্ত!
যে চড়ুইয়ের পাল পাহারা দিয়ে সময় কাটায়;
যার সবকিছু খেয়ে ফেলে চড়ুইয়ের পাল
সে তো আঙ্গুর লতার লোভে পাড়ি দিতেই পারে
হিম-শীতল ডুবো পাহাড়ের চূড়া।
রিক্তরাই তো ক্ষেপা ষাঁড়ের শিং-এ লেগে থাকা
সবুজ লতায় জড়ানোর স্বপ্ন দেখে;
শিকড় ছেড়ার আনন্দে লাল হয়- নীল হয় বারবার;
বরফকুচিতে হয়ে ওঠে হৃষ্টপুষ্ট কিসমিস।
লুকাতে পারে এক গ্লাস পানিতে ডুবে থাকা
হাজার পাহাড়ের চিপায়।
তারপর, দলচ্যুত হাঙ্গরের হাহাকার শুনে শুনে
দিন গুনে পবিত্র পানখোরের আশায়।
যাকে ঠোকরে ঠোকরে ফালা ফালা করে;
আবার সেলাই করে চড়ুইয়ের পাল-
তাকে এক চুমুকেই পান করুক মহান রাক্ষস।
এ হচ্ছে উত্তরের আহ্বান- বিষাদময় স্বর্গযাত্রা।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



