ঝিনুক ভিতর মুক্তা আছে জানি
ঝিনুক ভিতর ঝর্ণা থাকে নাকি?
আমি ক্যালকুলেটরে অংক আঁকি-
নীলঘুঘুটির লাল নয়নের পানি।
বুকের নদে ঝিনুক পুষে রাখি
পানির ধারা দেখলেই আমি হাসি;
ধারক আমি; নয়তো মুক্তা চাষী-
চোখের পাতায় জলেরবিন্ধুপাখি।
অনিরুদ্ধ আনজির
২৪.১০.২০১৩
সিলেট।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


