জনাব..
আমি কিশোর আলো কিনি নাই, তবে পড়েছি। আমার সদ্য এইচ এস সি পাশ করা ছোট বোন কিনেছিল। ১ম সংখ্যার দাম ছিল ৩০ টাকা- এখন ৫০। আপনি বলেছিলেন ৩০ টাকা বিক্রি করলে ২০ টাকা লস হয়। কিন্তু বলেন নি কত টাকা বিজ্ঞাপন থেকে আয় হয়। প্রথম আলো কি পারতো না একটা প্রকল্প মানুষকে- বিশেষ করে কিশোরদের কমদামে একটা ম্যাগাজিন পড়াতে? আমি প্রকল্প বল্লাম কারন প্রথম-আলো ১০ বছর পড়ে মনে হল এটা একটা এজেন্সি। তাই এখন মনে হয় সব প্রকল্প থেকেই প্রথম আলো মুনাফা তুলে। এমনকি ত্রাণ- সহায়তা প্রকল্প থেকেও!
আমি আপনার লেখার ভক্ত। কিন্তু মাঝে মাঝে মনে হয়- এই এজেন্সি গুলোর কাছে আপনার মত মানুষরাও জিম্মি হয়ে যায়!! এত এত ভাল কথা বলেন্ । এই সামান্য কাজটা করতে পারলেন না!! আমাদের মত নিম্ন-মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মাসে ২০ টাকা বের করে নিলেন!!
আমি হয়ত আমার ছোট বোনকে কিআ পড়তে না করবো না। কারণ সে পড়তে ভালবাসে। আমার ভাবতে অবাক লাগে আপনারা- মানে প্রথম-আলো গ্রুপ সবসময় মানুষের আবেগ নিয়ে খেলে! মানুষের আবেগ কে জিম্মি করে মুনাফা অর্জন করে!! সত্যি ব্যবসায়ী অর্থাৎ এজেন্সি গুলোর কোনো ধর্ম নাই। তারা নিজেদেরকে ঈশ্বর মনে করে।
সাধুবাদ.... ব্যবসায়ীদের জয় হোক!! জয় হোক তাবৎ মুনাফাখোর দের... তারা -তাদের সন্তান যেন থাকে ফ্রাইড চিকেন.. বার্গার আর কোর্মা-পোলাওয়ে!!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


