আমার সময় তালপাতার পেটে-
অন্ধপিঁপড়ে হুল ফুটানোর অপেক্ষায়
প্রজাপতির পাখায়।
আস্তিন ঝাড়লেই কিছু ধুলিকণা আহত হয়;
আর অবাক ধুলিতে ভাসে নিজের প্রতিবিম্ব-
শুধু নিয়তির ছায়া।
আমার হাতে গুপ্ত আমি?
কী শূলে চড়ালে ঠাকুর- বিদীর্ণ করে না।
মথ রেখে নিঠুর প্রজাপতি ভিড় করেছে ভিখারির আঙ্গিনায়।
এখানে কি রেখেছ অত্যাচারী তলোয়ার?
যাব না বলেও পা বাড়াই;
নিজের মুখ ঢাকতে গিয়েও আয়নার সামনে দাঁড়াই।
একি তবে আলোকপূর্ণঘরে অবমূল্যায়িত জোনাকীর ওড়াওড়ি?
বহেড়া-আমলকী বনের নিরীহ খরগোশ টিভি থেকে বেরিয়ে এলো-
লম্বা হাতের ভয়ে সোফার পেছনে লুকালো।
সিন্দুকে রাখা পিতলের পাখিটাকে উড়ে যেতে বল্লাম;
কচ্ছপগুলোও উড়ে যেতে চায়।
ধ্যুৎতেরি ছাই...
উলঙ্গ আমি;- কী করে পালাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



