somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন অচেতন নেতা না হয়ে একজন সচেতন নাগরিক হোন

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা সাধারণ প্রশ্ন করি। জাস্ট কমনসেন্স খাটিয়ে উত্তরটা ভাববেন।

আপনি একটা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তা। আপনার আয় সীমিত। তবে ব্যয় আয়ের সীমানাকে পার করেছে বহু আগেই। আয় ব্যয়ের সমীকরণটা মেলানো হয়নি কোনদিনই। তাই ধার দেনায় জর্জরিত থাকেন সবসময়।
এমতাবস্হায় আপনি আপনার সীমিত আয় থেকে কোন কাজটা আগে করবেন?
পরিবারের সদস্যদের ভরণপোষণ, নাকি তাদের নিরাপত্তা বিধান? আগে ওদের মুখে ভাত দিবেন নাকি বাড়ির দরজায় দারোয়ান নিযুক্ত করবেন? ঘরের মানুষকে পরিধেয় বস্ত্র দিবেন, নাকি প্রহরীর জন্য নুতন টর্চ,লাঠি অথবা লেটেস্ট ভার্সনের রাইফেল কিনবেন?
কোনটা মুখ্য? প্রতিরক্ষা? নাকি মৌলিক চাহিদা??

আমার ক্ষুদ্র জ্ঞান নিঃসন্দেহে প্রতিরক্ষার অসারতা টের পাচ্ছে। কিন্তু জানিনা জ্ঞানী গুণী দেশের মাথাগুলো এই নিয়ে কি ভাবছেন?
আমি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত তাদের ভোটগুলো মনে হয় প্রতিরক্ষার সপক্ষে একগাদা যুক্তি খুঁজে বের করবেন। দেশের সুরক্ষার দোহাই দিয়ে প্রতিরক্ষার আবশ্যকতা বর্ণণা করবেন অনর্গল।

কিন্তু ভাবুন একবার।
ভেবে উত্তর দিন আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে রাশিয়ার সাথে সামরিক চুক্তি আর তাদের কাছ থেকে হাজার কোটি টাকার অস্ত্র কেনাটা কতটুকু যুক্তিযুক্ত, যখন আমাদেরই দেশে এখনো ৪0% মানুষ দুবেলা খেতে পারেনা। এখনো মানুষ ঠান্ডায় মরে। এখনো মানুষের সুচিকিৎসার অভাব। এখনো মানুষ আগামীর স্বপ্নপূরণের দুঃসাহস বুকে ধরে না। এখনো একজন শিশু জন্ম নিয়ে সুন্দর জীবনের নিশ্চয়তা পায়না।
সেখানে অস্ত্রসজ্জিত আধুনিক প্রতিরক্ষা সিস্টেমে আমাদের কাজ কি?

১০০ কোটি ডলার অর্থাৎ প্রায় ৮ হাজার কোটি টাকার অস্ত্র কেনা হচ্ছে রাশিয়া থেকে। আধুনিক অস্ত্রে সমরে দুর্জয় হবে বাংলাদেশ!

সমীকরণটাকে একটু ঘুরিয়ে দেখুন, আট হাজার কোটি টাকা দিয়ে কতটি পরিবারের খাওয়ার ব্যবস্হা করে ওদের মুখে হাসি ফোটানো সম্ভব? প্রতিষ্ঠা করা সম্ভব কতটি বিদ্যালয়, কলেজ কিংবা পাঠাগার? হাসপাতাল প্রতিষ্ঠা করে কতজন দুঃস্হকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া সম্ভব? স্বপ্নপূরণ সম্ভব কতজন মানুষের?
নুতন শিশুর জন্য কি গড়া যায়না একটি উপযুক্ত পরিবেশের বাতাবরণ?

আমরা একটি গরীব দেশের অধিবাসী, যাদের সারাবছরই বহন করতে অন্য দেশগুলোর ঋণের বোঝা। আর তারই মধ্যে যখন আমাদের তথাকথিত বিজ্ঞজনাগণ এধরণের উদ্ভট মতির পরিচয় দেয় তখন নিজেদেরকে অনেকটাই বেকুব মনে হয় বৈকি।

অস্ত্র কিনুন, প্রতিরক্ষা জোরদার করুন। একটি সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিরক্ষার দরকার অবশ্যই।
তবে যেন তা না হয় এতটাই বেমানান ধরণের।

আগে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করুন।
দিন দু’মুঠো ভাতের নিশ্চয়তা। মাথার উপর একটা ছাদ নিশ্চিত করুন।চিকিৎসা ও শিক্ষার গ্যারান্টি দিন, যেন দেশকে না থাকতে হয় অক্ষম হয়ে;
কিংবা অজ্ঞানতার অন্ধকার না ঢেকে দেয় আগামীর কন্টকাকীর্ণ পথ।

তাই কামনা রইল,
একজন অচেতন নেতা না হয়ে একজন সচেতন নাগরিক হোন।।

Click This Link

সাতকাহনীয় ক্যাচাল ~ ১৫

।।সা।ত।কা।হ।ন।।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×