somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেন একজন আসিফকে নয় কোপানো হল দেশের অসংখ্য স্বনামধন্য ব্লগার ও তাদের কলমকে

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসিফ মহিউদ্দীন।
নিঃসন্দেহে বাংলাদেশের ফেসবুক এবং ব্লগ জগতের একটি অত্যন্ত আলোচিত নাম। আবার সমালোচিতও বটে। তবে আলোচিত সমালোচিত যাই হোক, ভার্চুয়াল জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্হান যে তার এতে কোন সন্দেহের অবকাশ নেই।

তার বলিষ্ঠ লেখনী পড়ে আপ্লুত হয়েছি বহুবার। অনেকবার তার লেখা পড়ে মনে হয়েছে এ লেখা তো আমার লেখার কথা ছিল। অতি সরলভাবে মূল বক্তব্য ছেঁকে তুলে আনার একটা সহজাত গুণ আছে তার। পরিষ্কার ভাষায় সাবলীল গাঁথুনীতে তিনি তুলে আনতে পারেন সমাজের নানা ক্ষেত্রের নানা সমস্যার জড়। তাঁর লেখনীতে বারবার উঠে এসেছে প্রকিবাদীর ডঙ্কাধ্বণি।

তবে হ্যাঁ, এটাও ঠিক তার সকল মতাদর্শের সাথে আমার নিজেরও মতাদর্শ মেলে না। কিছু কিছু ব্যাপারে তাঁর দৃষ্টিভঙ্গি দেখে আমি নিজেও নাক সিঁটকেছি। হয়তবা কখনো বিরূপ কিছু মন্তব্যও করেছি। কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার।
ব্যক্তি আসিফ আর তার দৃষ্টিভঙ্গির সবটুকু কারো মনে ধরবে তা কেউ আশা করেনা, আবার লেখার সব টপিকসই কারো ভাল লাগবে এমনটাও ভাবা বোকামিরই নামান্তর। তবে সেটা সম্পূর্ণ হল ভার্চুয়াল জগতের ময়দানে নিজেদের আদর্শের মতভেদ।

তবে কাল যেটা হল সেটা সম্পূর্ণ অনায্য ও অমানবিকও বটে। ভার্চুয়াল জগতের রেষারেষিকে টেনে ব্যক্তি আসিফকে এভাবে শারীরিক আক্রমণকে আমি ঘৃণ্য ও পৈশাচিক মনে করি। আমি নিজেও লিখছি বেশ অনেকদিন ধরে, ব্লগিং করছি অল্প কিছুদিন। আর এতেও আমার সাথে নানা সময় নানা বিষয়ে অনেকেরই মতদ্বৈততা হয়। এমনকি বাকবিতন্ডাও যে হয়না , তা তো না। কিন্তু সেই ইস্যুকে আমরা সেখানেই যুক্তিতর্কের আলোকে সমাপন করাটাকেই সুবুদ্ধির পরিচায়ক ও যুক্তিযুক্ত মনে করি। এখন কেউ যদি সেই রেষ টানে কারো শরীরে ছুরির আঘাতে জর্জরিত করে তাহলে তাকে কি বলা যায়?

গতকাল আসিফ মহিউদ্দীনের উপর বর্বরোচিত হামলা হল। যতটুকু জেনেছি তার পেটে-পিঠে ছুরির আঘাত করা হয়েছে। তবে ঘাড়ের কোপটাই মারাত্মক। তবে মৃত্যুর আশংকা নেই এখন।
তার সঙ্গের টাকাপয়সা, মোবাইল বা অন্য কিছুই খোয়া যায়নি। তাই, হামলার উদ্দেশ্য অত্যন্ত সুষ্পষ্ট।

আমি শুধু একটুকুই জানি- উনি মতাদর্শে যাই হোক, উনার পরিচয় উনি একজন ব্লগার।
যিনি সর্বদাই নানা সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার।

যেন একজন আসিফকে নয় কোপানো হল দেশের অসংখ্য স্বনামধন্য ব্লগার ও তাদের কলমকে। যেন লেখার স্বাধীনতার উপর টেনে দেয়া হল কালো পর্দা। লাখো প্রতিবাদী লেখনীকে স্তব্ধ করার সুনিপুণ পায়তারা। কামনা করি, আসিফ মহিউদ্দীন আবার ফিরে আসুন আমাদের মাঝে স্বরূপে তার সেই জ্বালাময়ী লেখনী নিয়ে।
আবার আমরা সকল ব্লগাররা গর্জে উঠব অন্যায় আর অপরাধকে পায়ে দলে এগোনোর প্রত্যয়ে।

।।সা।ত।কা।হ।ন।।
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×