somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিসটেমেটিক !!!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাশের বাড়ির ছোট ছেলেটা অনেক উৎসাহ উদ্দীপনা সহকারে দেখলাম সেদিন তার নুতন স্কুলে গেল। জীবনে প্রথমবারের মত স্কুলে যাবে, তার চোখেমুখে খেয়াল করলাম এক আশ্চর্য দীপ্তি। আমার তখনই মনে পড়ে গেল ছোটবেলার কথা্। প্রথম দিনের কথা মনে নেই এখন আর। তবে ছোটবেলার স্কুলের বেশ কিছু টুকরো স্মৃতি মনে পড়ে গেল।

হেসে হাত নেড়ে বিদায় জানালাম।



বিকেলে বাইরে থেকে ফিরতেই দেখি পিচ্চি মন খারাপ করে বসে আছে সামনের উঠোনের এককোণে। পাশে বসে চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার স্কুল ভাল লাগেনি? সে যা বলল তার ভাঙা ভাঙা বুলিতে তা হল, ওমা টুমি জাননা, আজকে তো ভত্তি না। আজকে মুখে মুখে। কালকে লতারি। শুনে আমি টাসকিত!

পরে খবর নিয়ে ওর মায়ের কাছে জানলাম ও যেখানে ট্রাই করছে ভর্তি হওয়ার সেটা শহরের বেশ নামকরা স্কুল। তাই ওকে অবতীর্ণ হতে হয়েছে ভর্তি পরীক্ষায়।



অবাক হয়ে ভাবলাম এ কি শিক্ষা ব্যবস্হা গড়ছি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যে শিশুর এখন হেসেখেলে যাওয়ার কথা স্কুলে, শেখার কথা জীবনের পাঠ, মানবতার হাতেখড়ি। সে বয়েসেই ওর কাঁধে প্রথমেই ঝুলিয়ে দেয়া হচ্ছে পরীক্ষা নামের দায়বদ্ধতা। যে এখনো স্কুল কি তাই চিনেনি তাকে পরিচিত করিয়ে দেয়া হচ্ছে পরীক্ষার সাথে। এতে সবচেয়ে বেশি ক্ষতি যেটি হচ্ছে সেটি হল শিশুর মধ্যে জন্ম নিচ্ছে পরীক্ষাভীতি আর পড়ালেখার প্রতি সুপ্ত বিতৃষ্ণা।



আমি যখন এইসব নিয়ে ভাবছি তখন ওর মায়ের থেকে আরো জানতে পারলাম পরীক্ষাপদ্ধতির অভিনবত্বের। প্রথমেই ভোর থেকে বিশাল লাইন ধরে অভিভাবকদের ঠেলাঠেলি করে ফরম নেয়ার পেরেশানি। অতঃপর প্রথম টেস্ট হল নির্ভুলভাবে ফরম পূরণ সুন্দর হস্তাক্ষরে। ফরমে যাবতীয় তথ্যে গোলমাল হলেই ফরম বাতিল। তারমধ্যে খুবই ইমপর্ট্যান্ট একটা তথ্য হল পিতা-মাতার বার্ষিক আয়। নির্বাচিত ফরমের বাচ্চাগুলোর প্রথমে হবে লিখিত পরীক্ষা। সেখানে যারা টিকবে তাদের নেয়া হবে ভাইবা। এরপরের পরীক্ষা অভিভাবকদের। যদি মনমত হয় এরপর সবচেয়ে আজব ও ডাহা বলদামির পরিচায়ক টেস্ট- লটারি!



এই দীর্ঘ পরীক্ষা পদ্ধতিতে উতরে আসা বাচ্চাগুলোর ভবিষ্যতকে ঢেলে দেয়া হয় একটা পাত্রে। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে তাদের আগামির সোনালী দিনগুলোকে কিমা বানানো হয়।তারপর সেখান থেকে হয় কোন বিদ্বার সাগর নয়তো ভবিষ্যতবক্তা টিয়াপাখি উত্তোলন করে হাতে গোনা কিছু বাচ্চার ভাগ্যলিপি। আর বাকিরা পড়ে থাকে অন্ধকারেই।



এ কেমন ভর্তিব্যবস্হা! মেধা নির্ণীত হয় লটারি খেলায়! এ থেকে কি আশা করতে পারি আমরা? সমৃদ্ধ আগামি প্রজন্ম নাকি একদল রাবার মেরুদন্ডধারী আদম পুতুল? যে শিশুরা পরিত্যক্ত হল বাসায় সেই কোমলমতি শিশুদেরও সহ্য করতে হয় গালমন্দ আর লাঞ্ছনা। পিচ্চিটাও নাকি মন খারাপের এটাই কারণ। বাবা বলেছে সে একটা উন্নত মানের গাধা। যেটা হওয়ার সেটা নাকি অঙ্কুরেই বোঝা যায়। ওকে দিয়ে নাকি কিচ্ছুই হবেনা।আমার প্রশ্ন এ থেকে তবে কি শিখল আমাদের সন্তানেরা? শুধু জানল তারা সম্ভাবনাহীন এক বাতিল পণ্য মাত্র, যার মূল্য নেই কানাকড়ি।এই মানসিকভাবে বিপর্যস্ত শিশুরাই কি আমাদের জাতির ভবিষ্যত?



শুধু তাই নয় এর পর থেকে স্কুল কলেজ জীবনের প্রতি পদে পদেই ভর্তির নামে এরকমই প্রহসন। প্রতি ক্ষেত্রেই টাকার খেলা। টাকায় হওয়া যায় ডাক্তার ইঞ্জিনিয়ার সহ অনেক কিছু। ১২ হতে ২০ লাখ টাকায় ভর্তি হওয়া যায় ভাল প্রাইভেট ভার্সিটি, মেডিকেল কলেজ সহ নানা জায়গায়। সবখানেই টাকা নামের প্রভাবকটা খুব ভালই দেখিয়ে চলে কেরামতি।



এ যেন কোন উল্টো গাধায় চড়ে চলছি আমরা। সাথে দেশ, জাতি।

ভাবছি, তাহলে সন্তান পৃথিবীর মুখ দেখার আগেই ওর জন্য একটা স্কুল, একটা কলেজ আর একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে রাখা দরকার। নয়তো না টিয়াপাখির ঠোঁট মিস করে যায় ওর ভবিষ্যত!



স্বাভাবিকভাবেই একথা সর্বজনবিদিত যে বর্তমান সময় হচ্ছে প্রতিযোগিতার। এখানে প্রতিযোগিতার ক্ষেত্র সবটাই। বলা হয় জন্মের আগে শুক্রাণুর রেস, জন্মের সময় মেডিকেলের সিরিয়াল পাওয়া থেকে মৃত্যুর পর কবরের সিরিয়াল পাওয়া পর্যন্ত সবটাই এক ধুন্ধুমার প্রতিয়োগিতাই মাত্র।

তবে আমার আলোচ্য বিষয় এইসব প্রতিযোগিতার বিরোধিতা নয়। আমার মাথাব্যথার কারণ সিস্টেমের লস।



যতদিন না এই সিস্টেম পরিবর্তিত হচ্ছে শুদ্ধবুদ্ধির বিকাশ সম্ভব নয় কোনভাবেই।


।।সা।ত।কা।হ।ন।।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×