প্রীতির অমোঘ দাওয়া ঠোঁটে তুলে-
কাঠঠোকরা জীবন ঠুকরে চলে হৃদয়ের দ্বার;
নিত্য সান্ধ্য নিয়ন আলোয়- নাটিকার আবডালে,
বিজিতের পুনঃপরাজয়ের বীতশ্রদ্ধ মঞ্চায়ন;
পুরুষের কামুক চোখে নগ্ন হয় প্রতিবার-
পরনারীর গম্ভীর উপত্যকা,
আর নারীর গোপন অলিন্দে যতনে পালিত কখনো,
দ্বিতীয় পুরুষ ।।
তবু অভিনয় নির্বিকার!
জীবন গড়ায় গরুর খুরের চাপে-
গড়ানো কাষ্ঠচাকায়;
নষ্টামির বীজ, গোপন লালসায় প্রবাহিত হয়ে চলে-
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ।।
তোমার যত নষ্ট, সেটুকু তো-
তোমার সন্তানেরই উত্তরাধিকার ।।
।।সা।ত।কা।হ।ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



