somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীত ঢাকে সাদা কাগজ_________$$

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতীত দেখি-
আমি দিবানিশি চতুর্পাশে শুধু অতীত দেখি!
ঘরের অতীত,
পরের অতীত,
মাঠের বুড়ো বটের অতীত;
স্কুলের ওই জীর্ণ শীর্ণ-
উঠোনেরও একটা অতীত আছে!
এখনও তার রন্ধ্রে রন্ধ্রে রক্তকণা গর্জে ওঠে,
৭১ এর বুলেটকণা আছড়ে পড়ে-
এখনও তার রক্তভেজা এঁটেল মাটির, বুকের মঠে;
এখনও সে উপরপানে- চোখটা মেলে আকাশ দেখে!
তার বুকেতে স্বাধীন হাওয়ায়- পরাধীন এক সবুজ মাঝে,
রক্ত মেখে, লাল রঙের এক বৃত্ত আঁকে।
লাল সবুজের দেশের বুকে- আজও যুদ্ধ চলছে যেন!
লাশের পাহাড় তলে পড়ে- স্বাধীনতা,
এমন করে প্রাণের ডরে, থরথর কাঁপছে কেন?

আজও দেখি অবাক চোখে-
রাত বিরেতে,
কি প্রভাতে!
গলির ধারে-
পথের পাড়ে,
সবুজ ঘাসে-
চলতি বাসে,
জ্বলছে মানুষ- পুড়ছে মানুষ!
শরীর জুড়ে আগুন নিয়ে- মানুষ নামের, উড়ছে ফানুস!
চাপাতি আজ পশু ছেড়ে-
আক্রোশেতে কাটছে মানুষ!

সবাই মিলে রঙ্গ দেখি,
বগল ঠুকে ব্যঙ্গ করে- রাজনীতিরই ময়লা ঢাকি!
বৌয়ের হাতের গরম চায়ে-
ডুব মেরেই আজ বেজায় খুশ,
আমার ভাই মরছে পথে-
তবু আমি মরার ঘুমে, আরাম করে রই বেঁহুশ!

এখনো অতীত দেখি-
আজও বাংলার পথে ঘাটে নদী প্রান্তরে,
প্রতি শিরায় শিরায় খুঁজে পাই- ৭১ এর জারজ!
আজও বাংলা থেকে যায়নি মুছে-
দেশশত্রুর উগরে দেয়া বীর্য্যের দাগ!
মায়ের চোখের জলে ভাসে- বুকের সাদা কাগজ ।।

।।সা।ত।কা।হ।ন।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×