দাঁড়িয়ে আছি অনেকটা সময়,
যেন অনন্তকাল-
ঘড়ির কাঁটা হামাগুড়িরত কালের গন্ডিতে,
মূহূর্তগুলো বৎসরসম দীর্ঘ,
যেন আটকে গেছে কোন অদৃশ্য নিকষ বলয়ে;
চোখে বাঁধা কালো পট্টির আড়ালে-
ঝড়ছে স্বেদবিন্দুগুলো চুপসে গড়িয়ে,
বুকে যেন টেনে নেয়া বাতাসের বাড়াবাড়ি চাপ!
আর নিস্তব্ধ চরাচরে কানে বাজে-
স্বীয় হৃদয়ের মিতব্যয়ী ধুকপুক;
জড়ো করে হাতে বাঁধা রশিটা-
আরো খানিক এঁটো হয়ে বসে আচমকাই,
পুরো সাহারাই যেন সেঁধিয়ে গলায়-
চাইচে একআঁজলা তৃষ্ণার জল;
শব্দ বলতে মাথার উপরে পরিক্রমণে রত-
একদল শিকারী শকুন,
ধৈর্য্য হারিয়ে করছে বিলাপ- আমার রক্তস্বাদের কামনায়;
প্রতীক্ষায় যেন আমিও-
এক তপ্ত সীসার আগমনীর,
যে করে যাবে আমায় এঁফোড় ওঁফোড়!
আমার সাধের দেহ ছুঁড়ে-
প্রাণটাকে ছোঁ দিয়ে কেড়ে নেবে অবলীলায় ।।
৭১ থেকে আজও আমি দাঁড়িয়ে সেই ঠাঁই,
বধ্যভূমির বুকে আমি-
কিংবা আমার বুকেই বধ্যভূমি!
চারটে দশক পেরিয়ে আজও প্রহর গুণি-
প্রাণনাশী বুলেটের,
পাক-রাইফেলে না হোক, স্বদেশী যুবকেরই সই!
আমি বাংলা বলছি-
আমি বাংলাদেশ বলছি,
হবই রঞ্জিত আমি শোণিতের প্রস্ববণে,
হাজার গুলির ক্ষত নিয়ে পড়ব টলে-
আমারই সন্তানের রক্তার্জিত বধ্যভূমিতে;
সেদিন বাংলার মৃত্যুতে যদি টনক কাঁপে বঙ্গসন্তানের;
যেনো একটি স্বাধীনতার অপমৃত্যুই ঘটল-
গোচরে বা অগোচরে ।।
শোন হে সন্তান তবে-
বধ্যভূমির রক্তে ভেজা মৃত্তিকায় যেন বুনো না
কোন নবস্বপ্নের অঙ্কুর ।।
।।সা।ত।কা।হ।ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



