২১.
তোর আঁচল ধরে সামলে রাখি তোরে;
হঠাৎ খেয়াল করি- খালি আঁচলটাই ধরে আছি, আর চেয়ে দেখি- দিগন্তে তোর মিনি স্কার্টের ঝাপসা হতে থাকা অবয়ব ।।
২২.
মধ্যরাতে লম্পট নামে অন্ধগলিতে পতিতার সন্ধানে;
নেড়িকুত্তা ঘেউঘেউ করে সঙ্গিনীরে কয়- দেখ্, আমার জাতভাই যায় ।।
২৩.
বুড়ো ল্যাম্পপোস্ট কুঁজো হয়ে টিমটিমে চোখে তাকিয়ে দেখে রাস্তায় পড়ে থাকা দু’পেয়ে কুত্তার বাচ্চার কোঁকড়ানো উদর ।।
২৪.
পাখি আর নারী দু’টোই উড়ে;
তবে পাখি উড়ে স্বভাবে আর নারী উড়ে ভাবে ।।
২৫.
যতই তোর চোখ নিয়ে কাব্য করি তবু চোখ পড়ে থাকে তোর বুকের ভাঁজে;
কারণ নাম যে আমার পুরুষ !!
[sb।।সাতকাহন ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



