somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাপ্পান্ন হাজার বর্গমাইল_________$$

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবে তাই হোক-
যাত্রা হোক শুরু অনন্তের,
শূন্য থেকে পদব্রজে পূর্ণের পথে;
বাহান্ন থেকে দ্বি-সহস্রাব্দ পেরিয়ে-
হয়তোবা আলো নামে আঁধারের বুকে,
সমর্পিত বিবেকের দ্বার,
কড়াহীন নগ্ন কাঠ-লজ্জা ঢাকে হিংসার আস্তরণে।
চলতে ওঠা হৃদয় চিরে দেখি মৃত্তিকার-
সেখানেও শোণিতের ছোপ ছোপ,
ষাট বছরের ধকল কম তো নয়!
প্রসবক্লান্ত মায়ের কোলে কত বীর,
শহীদ হল তার মাঝে কজন?
আর কজন স্বজনের রক্তে আঁকে হাতে-
মেহেদীর কলুষিত আলপনা!
শিউরে ওঠে ছাপ্পান হাজার বর্গমাইল;
ডুকরে কাঁদে জননী ।।

ধর্ষণে ধর্ষিত হইনা বাঙালি,
শরীর ছিঁড়েখুঁড়ে খেয়েও শকুন কখনো-
ঠোকরে পায়নি নাগাল হৃদয়ের;
দূষিত শরীরের ঘামে সিক্ত বঙ্গশরীরে
তাতে জ্বলেছে দাবানল বারেবার,
অঙ্গারে শুদ্ধ হওয়ার প্রত্যয়ে;
গুলি বুকে পেতে ছেলে বলেছে প্রতিবারে-
দেখ মা, আমি বিজয় এনেছি;
সে বিজয় খুঁজে বেড়াই আজ পথে-প্রান্তরে
শুধু হাহাকার শুনি এক মায়ের,
আর গুটিকয় হায়েনার উল্লাস!
স্ব-পরাধীন শিকলে তাই
আজো ধর্ষিত হয় বঙ্গ,
নিজভুমী জারজের ক্ষুধার্ত বীর্যে;
আর তাতেই পিলপিল করে জন্মায়-
সহস্র দু’পেয়ে লালজিভ ডালকুত্তা;
যাদের স্বার্থ-নিঃশ্বাসে বাংলামাতা হারায় সম্ভ্রম পুনর্বার!
ছাপ্পান্ন হাজার বর্গমাইল সচিৎকারে কাঁদে;
নীরবাশ্রু জননীর ।।

আজো একাত্তর পুরো দেশ জুড়ে-
ঊনসত্তরের রাজপথ এখনো লোকারণ্য!
বুকে টের পাই লাখো চরণের ধূলিঝড়,
সাথে হায়েনার সন্তর্পণ বিচরণ!
অপ্রকৃতিস্হ আমি??
দেখ চোখ মেলে দেখ-
এখনো আগুন রামুতে,
রাজপথে এখনো অস্ত্রের গর্জন-
আমার ছেলে মাটিতে বুক মিশিয়ে ঢলে পড়ে দেখ,
আমারই বুক করে লালে মাখামাখি!
দেশদ্রোহীর নিঃশ্বাস এখনো আমার বুকে-
কষ্টের প্রলেপ মাখায়;
স্বাধীনতার নামে একি অভিশাপ পরলাম গলে!
এ দায়ভার থেকে মক্তি চাই আমি;
শৃঙ্খল জড়িয়ে দে আবার মুমূর্ষু হৃদয়ে আমার।
ডুকরে কাঁদে জননী,
কিছুই আসে যায়না ছাপ্পান্ন হাজার বর্গমাইলের-নন্দিত পশুদের ।।

।।সা।ত।কা।হ।ন।।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×