somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলে ঢাকা শ্রাবণ________♥ ♥

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীলা আজ এমন একটা কাজ করবে অর্ক ভাবেনি। প্রস্তুতও ছিল না এজন্য।

অবশ্য থাকার কথাও না। অর্ক জানে নীলা একটা পাগলি। মাথায় হুটহাট যা আসবে তাই করবে। কিছুতেই তাকে রোখা যায় না।



সেই যে সেবার মধ্যরাতে দু’টো কি তিনটা হবে; হঠাৎ নীলার ফোন।

: কি করিস অর্ক?

: কাবাডি খেলি! রাতে মানুষ কি করে?

: স্বপ্ন দেখে।

: তো দেখ না। আমার স্বপ্নের তেরটা বাজাস কেন?

: কারণ, একটু আগে স্বপ্নে দেখলাম তোকে নিয়ে রিক্সায় ঘুরছি।

: আর কোন স্বপ্ন পেলি না!

: অর্ক…

: কি?

: চলে আয়।

: চলে আয় মানে!

: মানে, চলে আয় বাসার সামনে। তোকে নিয়ে রিক্সায় ঘুরব।

: মাথা খারাপ নাকি? এত রাতে!

: তুই আসবি? নাকি আমাকেই আসতে হবে?



অর্কর জানা আছে পাগলিটাকে কিছুতেই বোঝানো সম্ভব না। একবার যেটা মাথায় ঢুকবে সেটা করেই ছাড়বে। তবু প্রায় আধঘন্টাখানেক বোঝানোর ব্যর্থ চেষ্টা করে অতঃপর অর্ককে যেতেই হয়েছিল নীলার বাড়ির সামনে। তবে অত রাতে রিক্সা না পাওয়ায় শেষ রাত অব্দি অনেক হেঁটেছিল ওরা। পাশাপাশি…



আজকের পাগলামিটা অবশ্য সেটাকেও হার মানায়।

পাগলিটা হঠাৎ করেই বলে কিনা, অর্ক চলে আয়। কই আসতে হবে? কাজী অফিস! আজ এক্ষুণি বিয়ে!



অর্ক সম্পূর্ণ হতভম্ব হয়ে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে ছিল। তারপর ওই ঘোর লাগা অবস্হাতেই চকবাজারস্হ কাজী অফিস।

নীলা আগেই দাঁড়িয়ে আছে। পরনে একটা নীলশাড়ি আর কপালে একটা মাঝারি সাইজের নীলটিপ। এই সাজে ওকে পরী পরী লাগছে। ওর সাথে একটা লাগেজ। অর্ক এখনও বুঝতে পারছে না কি করা উচিত।



: এই গাধা, এত দেরী! চল।

: যাব মানে?

: ভেতরে চল।

: ভেতরে কি হবে?

: তুই কি বাচ্চা নাকি! ফিডার খাস? জানিস না কি হবে?

: কিন্তু কেন?

: বাবা ছেলে দেখছে। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না।

: ছেলে দেখছে তো সমস্যা কি? বিয়ে করবি না?

: করার জন্যেই তো এসেছি।

: মানে!

: মানে, আজ তোর বিয়ে। আয় আর কথা বাড়াস না।

: নীলা!...

: কি বলার পরে বলিস। এখন চল।

: না, এখন শোন। তোর সমস্যা কি? সবকিছুই কি স্বপ্ন মনে করিস? যে ঘুমের ঘোরে দেখলাম আর যা ইচ্ছা হল, তাই করলাম?



নীলা যেন হঠাৎই হোঁচট খেয়ে থমকে গেল।



: মানে! তুই আমাকে বিয়ে করবি না?

: কি বলিস এসব নীলা! পাগল হয়েছিস?

: এভাবে বলিস না অর্ক। এটা মজার সময় নয়।



অর্ক চোখ তুলে চায় নীলার চোখে। ওর চোখের কালো তারা ঘিরে জল টলমল করছে। অর্ক আগে খেয়াল করেনি নীলা আজ চোখে নীল কাজলের আঁক টেনেছে। ওর চোখ দেখে মনে হচ্ছে নীল আকাশের বুক চুইয়ে এই বুঝি ঝরে পড়ল জমাট বাঁধা শ্রাবণঢল। তবু আজ অর্কের শক্ত না হলে চলবে না।



: শোন নীলা, তুই সবসময়ই আমার সব’চে ভাল বন্ধু।

তুই আমার রঙিন জীবনের হাজারটা মধুর স্মৃতি। তোর সাথে কাটানো প্রতিটা সময় আমার কাছে এক একটা কবিতার মত। এই পৃথিবীতে যতটা আমি তোকে জানি-বুঝি, আর কাউকেই ততটা নয়। তোর সাথে আমার প্রথম বৃষ্টিভেজা দুপুর হুডখোলা রিক্সায়। তোর সাথে আমার সারা বিকেলের পাগলামি।

এ সবই ঠিক। কিন্তু, এর মানেই তো বিয়ে নয়, ভালোবাসা নয়। আমি তোকে আমার সবচেয়ে ভাল বন্ধু বলে জানি।

প্লীজ আমার বন্ধুটাকে আমার কাছ থেকে কেড়ে নিস না।

: অর্ক, আমি তোকে ভালবাসি…

: নীলা, প্লীইইইজ…



আর কিছু না বলে হাঁটা শুরু করে অর্ক্। একবার আলতো ঘাড় ফিরিয়ে দেখে, নীলা সেখানটাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।

অর্ক চলে আসে দ্বিতীয়বার না তাকিয়ে।

জানতেও পারেনা তার ফেলে আসা পথে একটা বিশাল ভিড় জমে উঠছে।



কাজী অফিস থেকে বেরিয়েই তিন্নি সজলের দিকে তাকিয়ে হাসে। তারপর দুজনেই সামনে এগোয়।

রাস্তার ডানপাশে উষ্কখুস্ক চুল দাঁড়িওয়ালা একজন লোক দাঁড়িয়ে সামনের রাজপথের দিকে তাকিয়ে আছে।



তিন্নি সজলকে ডেকে বলে, ফকিরটাকে কিছু টাকা দাও, আজ একটা শুভদিন।

সজল ফকিরের দিকে পা বাড়াতেই পাশের একজন দোকানদার বাঁধা দেয়; ভাইজান উনি ফকির না। পাঁচ বছর আগে একটা মেয়ে ওই বড় রাস্তায় গাড়ির নিচে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। ঘন্টাখানিক পর ছেলেটা দৌড়ে এল।

সেই যে এল তো এলই। তখন থেকেই খালি রাস্তার দিকে তাকিয়ে থাকে আর মাঝেমধ্যে আনমনে কাঁদে।

আর রাত গভীর হলে একাকি বহুদূর হাঁটে। আর মাঝেমধ্যে চিৎকার করে ডাকে, নীলা…. নীলা……


।।সা।ত।কা।হ।ন।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×