আপাতস্বাধীন জননী বাংলা আয়নার উল্টোপিঠে দাঁড়িয়ে-
অন্ধচোখে যতনে মাখায় নির্লজ্জ কাজল,
চারুচোখের পাঁপড়ি হতে আলগোছে প্লাক করে-
অবাঞ্ছিত যত মালাউন;
টোল পড়া গালে খাপে খাপে বসে যায়-
সাম্প্রদায়িকতার চড়া মেকাপ,
আঙ্গুলের মায়া ছাড়িয়ে বাঁকা চাঁদের মত,
ছড়িয়ে ছিটিয়ে নিভৃতে থাকে পড়ে-
যত দয়া-দাক্ষিণ্য, সহনশীলতা নামের অবাঞ্ছিত আগাছা;
ভ্রাতৃত্ববোধ বা নিদেনপক্ষে যত চক্ষুলজ্জা,
গোপনপথে ফ্লাশ হয়ে যায় গণতান্ত্রিক কমোডে!
পতাকা রঙের শাড়ীটা আলমারির কোণায় পড়ে-
মেটায় পোকার খিদে;
জননীর অঙ্গে এঁটে বসে মসৃণ লাল কাফন।
উত্তরাধুনিক সময়ের তালে-
এ কি রূপ ধরলে জননী!
আর তাই যদি হয়,
তবে জেনে নিও হে জননী-
অচিরেই তোমার সদ্যোজাত সন্তানও
তোমার গর্ভে জন্মানোর অপরাধে, নিজেকেই দিবে মৃত্যুদন্ডের রায়!
সেদিন,
মানচিত্র পোড়া ছাইয়ে দাঁতন করবে- মড়াখেকো শকুন ।।
।।সা।ত।কা।হ।ন।
https://www.facebook.com/ankons.shatkahon

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





