বুড়োটে সূর্যটাও এখন পোড়ায় ভীষণ,
হামাগুড়ি দিয়ে এসে ঘুলঘুলি পথে-
বুকের আগুনে চুমু খায়;
পদ্মা নদীর মাঝি পাবে গিয়ে-
ভদকার গ্লাসে খোঁজে রূপোলী ইলিশ,
তিতুমীরেরা বাঁশের মাথায় দড়ির ফাঁস গলিয়ে লুঙ্গি শুকোয়!
সুলতানা রাজিয়া রান্নাঘরে ব্যস্ত নুনের কৌটো হাতে;
আগুনজ্বলা বর্ণগুলোও নজরুলের হাত গলে একছুট,
দলবেঁধে ডিসকো নাচে নিষিদ্ধ চটির মলাটে!
বাংলা বিহার উড়িষ্যার অধিপতি সিংহাসনের মায়া ভুলে-
চাটাই পেতে বসে মিনমিন করে ডাকে,
শুকনো একটা মরিচ হবে?
সবার অগোচরে,
বিপ্লব চুপিসারে লজ্জায় নিয়েছে ঠাঁই- খোকার হোমওয়ার্কে ।।
শিরোনাম পাইনি খুঁজে ~ ১৬
।।সা।ত।কা।হ।ন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





