এই ব্যাটা, ডাকলে শুনিস না? ডাস্টবিনে মাথা ঢুকিয়ে কি করিস?
ডিস্টাব কইরেন না। বিজি আছি।
এই ব্যাটা, তুই কি নিয়ে বিজি রে! ব্যাটা কোন কাজকর্ম তো নেই, উল্টো ডাস্টবিনে মাথা পুরে বসে আছিস।
আপনি আমারে গুঁতাইতেসেন না আমি আপনেরে গুঁতাইতেসি? তাইলে কন কাম কার আছে আর কার নাই?
ব্যাটা বলে কি!
আপনি ব্যাটা ব্যাটা করতেসেন ক্যান?
নাম জানিনা তোর তাই।
ধরেন আপনে একটা নতুন অপিসে গিয়া ঢুকলেন। ওইহানের মালিকের নাম জানেন না। তহন কি আপনে তারে সালামালাইকুম ব্যাটা। কেমন আছেন ব্যাটা এইভাবে কইবেন?
তোর তো দেখি হেব্বি বুদ্ধি রে। এক্সাম্পল দিয়ে কথা বলিস!
কেলাস থিরি পাস। বকলম পাইসেন নি?
তো স্যার আপনার নামটা যদি দয়া করে বলতেন…
মোহাম্মদ ছালাম।
তো সালাম সাহেব, আপনি ডাস্টবিনে কি করছিলেন?
সোনা দানা খুঁজতাসিলাম।
ডাস্টবিনে সোনাদানা!
হুমম আপ্রিকার সোনার খনির আরেক মুখ এইহানে। পত্যেকদিন ঘুম থেইকা উইঠা সোনাদানাগুলা বেড টি খাইয়া জগিং করতে বাইর হয়। তহন আমি দুই এক পিস জাপটাইয়া ধরি। তারপর বেইচা মুড়ি খাই।
কয় কি পোলা! ক্যামনে কি? মশকরা করস আমার সাথে?
ওমা, আপনে আমারে আপনি আপনি কইয়া মশকরা করতে পারেন, আর আমি কইলেই দোষ!
আচ্ছা আর বলব না। এবার বল…
বাংলাদেশ খুঁজি।
আবার মশকরা!!
মশকরা না স্যার। গরিব মানুষ.. মশকরার পিছে পেটের খিদা ঢাকি। তাই বইলা সব টাইমে না। ওই যে বাড়িটা দেখতাসেন, বহুত বড় নেতার। রাইত বিরাতে যহন আমি ফুটপাতে হুইয়া থাহি তহন দেখি বিরাট গাড়িত কইরা হে আহে। পেট পুইরা শরাব খায়। খাইয়া খালি বোতল আর খাওন যা বাঁচে গাড়ির কাঁচ নামাইয়া এই ডাস্টবিনে ছুঁইড়া ফালায়। সকাল হইতেই তাই ছুইটা যাই। খাওন পাইলে খাই, আর ওই বোতলডা বেইচা দেই। খিদা মেটে।
আর বাংলাদেশ…?
স্যার, হেরা বড় মানুষ। নেতা মানুষ। হুনছি বাংলাদেশ হেগো হাতের মুঠায়। তাই ভাবি কোনদিন যদি নেশার ঘোরে ওই দেশটারেই ডাস্টবিনে ফালাইয়া দেয়! তাই খুঁজি।
পেলে কি করবি রে..?
কি আর করুম স্যার! হেগো মত তো আর ডাস্টবিনে ফালাইতে পারিনা। তয় ফুটপাতে শোওনের সময় বুকের ওপর ঠিকই রাখতে পারুম…..
।
।
।
।।ক।ল্প।ক।থা।য়।সা।ত।কা।হ।ন।। ~ ০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


