somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিও গ্রামের পোলা চুতমারানি গাইল দিতে জানি।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক কিংবা ব্লগপাড়ায় আর যাই হোক ইস্যুর কোন অভাব কখনো হয়নি, হবেও না। আমরা যেন হয়ে গেছি সেই পাড়া বেড়ানো প্রৌড় মহিলার মত, যার সারাটা দিন যায় এবাড়ির কথা ওবাড়ি, আর ওবাড়ির কথা এবাড়ি করে করে। শাহবাগ, আস্তিক-নাস্তিক, হেফাজত, সাভার, রেশমা, মহাসেন, এত্তগুলা পঁচা, চুদুরবুদুর পেরিয়ে বর্তমানের আলোচিত টপিক ‘চুতমারানি’!!
জাতীয় সংসদ চিরকালই যেন বিনোদনের এক জ্বলজ্যান্ত আখড়া। যার যেমন ইচ্ছে তেমনটা বলছেন, যার যেমন খুশি তেমনটা করছেন। সংসদের কার্যকরী প্রতিটি সভায় প্রতিটি মিনিটে কত টাকা খরচ হচ্ছে সে হিসেব বুঝি মাননীয় সাংসদ নিজেও রাখেন না। আর তাই সংসদের মূল্যবান সময়ে দেশের সব মাথাগুলো দুলেদুলে কবিতা শোনেন। জনগণের রক্ত-ঘাম ঝড়ানো পয়সার এরচে সর্বোত্তম ব্যবহার আর কি হতে পারে!
আজ প্রিয় কবি হেলাল হাফিজ ভাইয়ের যার যেখানে জায়গা ( যে জলে আগুন জ্বলে ) কবিতাটি পঠিত হল সংসদে মাননীয়া সাংসদ শাম্মী আকতারের কন্ঠে।
এই কবিতার শেষ দুটি লাইন হল-
“রাইত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি,
আমিও গ্রামের পোলা চুতমারানি গাইল দিতে জানি।”
এই শেষ লাইনের বিশেষ শব্দটি নিয়েই আজ যত কানাকানি, মাতামাতি। ফোন দিলাম Helal Hafiz ভাইকে। ব্যক্তিগত কুশলাদি বিনিময়ের পর ওনাকে ব্যাপারটা বলতে যেতেই উনি তো শুনে হাসতে হাসতেই শেষ! বলেন আজ সারাদিন এটা নিয়েই যত তিক্ত যাতনা। কেউ ফোন দিচ্ছে তো কেউ মেসেজ দিচ্ছে। সবারই এক প্রশ্ন, এই শব্দকে ঘিরেই। কিন্তু, দুঃখ কজন লেখাটি পড়ে দেখেছে? উনি তখন খুলে বললেন সেই লেখার পটভূমি। সেই ৮১ সাল যখন তিনি কবিতাটি লিখেছিলেন, তখনকার পুঁজিবাদী সমাজের চিত্র। অথচ সে লেখার অপব্যবহার আজ এভাবে হল এই ২০১৩ সালে! কবিতাটি না পড়লে কখনো বোঝাই যাবেনা শব্দটা ওই স্হানে কতটা অ্যাপ্রোপ্রিয়েট। তবে হে মাননীয় সাংসদ, ওইখানেই সেটা অ্যাপ্রোপ্রিয়েট। সংসদের আসন দখল করে, জনগণের পাছায় লাথি দিয়ে এসির বাতাস খাওয়া আপনার জোড়াঠোঁটে মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নয়।।

পুরো কবিতাটি পড়ুন-

যার যেখানে জায়গা
- হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে

ভোলায়া ভালায়া আর কথা দিয়া কতোদিন ঠাগাইবেন মানুষ
ভাবছেন অহনো তাদের অয় নাই হুঁশ।
গোছায়া গাছায়া লন বেশি দিন পাইবেন না সময়
আলামত দেখতাছি মানুষের অইবোই জয়।

কলিমুদ্দিনের পোলা চিডি দিয়া জানাইছে,–’ভাই
আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই,
নগরের ধাপ্‌পাবাজ মানুষেরে কইও রেডি অইতে
বেদম মাইরের মুখে কতোক্ষণ পারবো দাঁড়াইতে।’

টিকেট ঘরের ছাদে বিকালে দাঁড়ায়ে যখন যা খুশি যারা কন
কোনো দিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজা মন
কী কী চায়, কতোখানি চায়
কয়দিন খায় আর কয়বেলা না খায়া কাটায়।

রাইত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি,
আমিও গ্রামের পোলা চুত্‌মারানি গাইল দিতে জানি।

।।সা।ত।কা।হ।ন।।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×