somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরজার ওপাশে... ...

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নূর সাহেব নাকে সিগারেটের গন্ধ টের পাচ্ছেন। এও জানেন সেটা কোত্থেকে আসছে। ভুরু কুঁচকে সেদিকে চাইলেন একবার। দরজাটা বন্ধ। দরজাটা বন্ধ হলেও দরজার ওপাশে কি হচ্ছে সেটা তিনি না দেখেও বেশ বুঝতে পারেন। নিশ্চয়ই ছেলেটা এখন পায়ের ওপর পা তুলে আয়েশ করে সুখটান দিচ্ছে আর হেডফোনে ফিসফিস করছে। অবশ্য এখন সেটা ফিসফিসের পর্যায়ে নেই। আগে বোধহয় তাকে একটু হলেও সংকোচ করত, এখন সে বেশ জোরেই ফিসফিসটুকু করে। কান একটু খাড়া করলেই সবটুকু তার রুম থেকেই শোনা যায়। তবু নূর সাহেব কান না দিয়ে এড়িয়ে চলতে চান সেসব। প্রতিনিয়ত জান, টিয়া, ময়না, বুলবুলি এসব শুনতে ভাল লাগেনা তার।
শুভ এখন বড় হয়েছে। নিজের ভাল মন্দ বুঝতে শিখেছে। এটাই তার ভাল মনে হচ্ছে, তাই হয়ত করছে। কি জানি! ভাল হতেও পারে হয়তোবা। এখন ভালোর সংজ্ঞা পাল্টেছে। আগে ছেলেদের জন্য লুঙ্গিই ভালো ছিল, এখন সেটা ভালো না। শুভ লুঙ্গি পড়েনা। সে এমন কিছু প্যান্ট পড়ে ঘোরে যেটাকে ফুলপ্যান্টও বলা যায়না, হাফপ্যান্টও বলা যায়না। মাঝামাঝিতে আটকে গেছে। আগে শিশুরা দুলে দুলে আমপাতা জোড়া জোড়া পড়ত। সেটাই তখন ভালো ছিল। এখন অজগর, আমপাতা কোনটাই ভালো না। এখন জ্যাক এন্ড জিল আর হাম্পটি ডাম্পটিই নাকি ভাল।
শুভও সেসবই পড়েছে। এরপর ইংলিশ স্কুলে গেল, তারপর যে কি থেকে কি হয়ে গেল! ছেলের আর নাগালই পেলেন না নূর সাহেব। ছেলে আর তিনি এখন দুজন দুজগতের বাসিন্দা! ছেলেকে শাসন করারও তাই প্রশ্ন ওঠেনা। করবেনই বা কিভাবে? মাঝেমাঝে ছেলেকে তার নিজেরই অচেনা কেউ মনে হয়।

রকিং চেয়ারটা বুড়ো হয়ে গেছে। দুলতে গেলেই ক্যাচ কোঁচ আওয়াজ করে। একসময় এই চেয়ারে বসে শুভকে বুকে নিয়ে দুলতেন তিনি। এটা শুভর খুব পছন্দের ছিল। সন্ধ্যা হতেই পড়ার টেবিলকে কোনমতে ফাঁকি দিয়ে এসে উঠে বসত বাবার কোলে, তারপর বাপ-বেটা দুলত। কখনো দুজনেই সেখানেই ঘুমিয়ে যেত, কখনো শুধু শুভ। নূর সাহেব তখন শুভর মুখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতেন, আগামীর স্বপ্ন। তবে স্বপ্নে কোনদিন আজকের দিনটা দেখেননি তিনি।

বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ কপালে কার যেন হাত টের পেলেন নূর সাহেব! চমকে উঠতে গিয়েও সামলে নিলেন। শুভ তার গায়ে ততক্ষণে একটা চাদর টেনে দিয়েছে। পরক্ষণেই গালে একটা পানির ফোঁটা আছড়ে পড়ল নূর সাহেবের! শুভ কাঁদছে!
ধড়মড় করে উঠে বসলেন তিনি।
: কাঁদছিস কেন শুভ?
: বাবা…

অনেকদিন এই ডাক ঠিক এই সুরে শুনেননি নূর সাহেব। চোখে জল চলে এল তার।
: কি হয়েছে শুভ?
: আমি কি খুব বেশি দূরে চলে এসেছি বাবা…?
: দূরে কেন যাবি রে পাগলা, এই তো তুই আমার কাছেই আছিস…
: সত্যি বাবা… আসলেই কি আমি কাছে আছি…?
: আছিস…অবশ্যই আছিস, ঠিক যখনই তোর বন্ধ দরজাটা নিজ হাতে খুলে বেরিয়ে এসেছিস, ঠিক তখন থেকেই তুই আবার আমার কাছেই আছিস।
: দরজার ওপারে আমি আর ফিরে যাব না বাবা…

নূর সাহেব অবাক হয়ে খেয়াল করলেন- রকিং চেয়ারটা আর আগের মত বিদঘুটে আওয়াজ করে কাঁদছে না !!!

দরজার ওপাশে / সাতকাহন ।।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×