এখানে শুধুই যুদ্ধ শেষের পরিত্যাক্ত নদী,
ছোপ ছোপ কালো স্বপ্নের কুন্ডলী
প্রখর রোদে পোড়ে রাশি রাশি গোলাপ কলি
ফিরবে না এই প্রসস্ত স্কন্ধ,
অনাদিকালের আমি এক নিরবধি.......................
এখানে শুধুই রাগান্বিত অতৃপ্ত বর্ষারা
প্রবল বেগে বর্জাঘাতে,
জোয়ার টানে নির্বাসনে ,
না,ভাঙ্গবো না আর নতুন করে,
মুখোমুখি দাড়ঁায় আমি আর তুমি কাসান্দ্রা..........
এখানে শুধুই চন্দ্রভূক অমাবস্যা
পেছনে নুয়ে পড়া তোর কালো কালো ছায়া,
নতুন করে আবার দাড়িয়ে যাই কার্নিশে
ভাবছি না আর অযথাই তোকে,
এই বৃষ্টিভেজা আমি এক ফনীমনসা..............
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




