উৎসর্গ: বৃষ্টিকে (পুরা নাম জানা নেই, ভুলে গেছি )
'' কোবে কার কোন কথা
ছেলেমানুষে ঠাসা,
সস্তা সস্তা লাইনে ভরা, তোমার আমার
কাব্য-খেলা''
জানো, এখনও আমি চাঁদ দেখি
সবচেয়ে দুরের ছায়াপথটা আঁকি,
পূর্নীমা রাতে একা একা কাকে যেন খুজি,
আগে কি কখনও তোমায় খুজেছি, মনে পড়ে না?
'' কোবে কার সেই শুকনো গোলাপ
বইয়ের পাতায় কাজলদীঘি,
শুভ্র আলোর ছায়ায় তুমি
রোদে পুরে তাম্র নদী''।
জানো, এখনও আমি পথ ভুল করি
পথের পাশে সেই অশ্বথটাকে জড়িয়ে ধরি,
তুমি তখন পিছন ফিরে হাসতে,
এখন আমি হাসি, হা হা হা.....
লোকে বলে এ কোন মাধুকরী?
''কোবে কার কোন স্বপ্নঝড়ে
বুকের নীড় ভেঙ্গে পড়ে,
রাখাল ধরে মেঘের লাটাই
স্বপ্ন পেচাঁই জলদি করে''
জানো, এখন আমি আর ঘুমাই না,
জেগে জেগে........
হঠাৎ বন্ধু সাকিব বলে, জলদি আয়,
শ্রাবণ এলো, বৃষ্টি খুজি?
সত্যি বলছি বৃষ্টি
বল তো আজ কোথায় তোমায় খুজি???
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


