শামসুদ্দোহা শোয়েব, এই লোকটিকে আমি ঠিক চিনি না, কখনো দেখিনি। কিন্তু তার কিছু অসাধারণ কবিতাগুলোকে চিনি। তাঁর একটি বই, "আমাদের সামনে দুপুর দিগন্ত-দূর" নিলক্ষেত এর রাস্তা থেকে ১০ টাকা দিয়ে কিনেছিলাম কোন একদিন। কিন্তু কেন জানি মনে হয় তার কবিতা গুলো আমি লিখতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে উনি লিখে ফেলেছেন। এখনেই বুঝি কবির সার্থকতা। আমি চিন্তা করেছি, তার কবিতা গুলো অন্তরজালে ছড়িয়ে দেব। কিন্তু এর জন্য তার অনুমতি দরকার। কিন্তু তাকে কোথায় পাই?
আমার খুব পছন্দের একটি কবিতা এখানে দিয়ে দিলাম। কোন ভাবে কেও তার সন্ধান পেলে আমকে জানাবেন।
সেই এলো না
শামসুদ্দোহা শোয়েব
'ঠিক আছে এসো'-- বললাম নাছোর বান্দা মেঘকে; অভিমান
জানালো বৃষ্টি---'নিরবধি কি আমি কেবল কষ্টই পাবো?' তখুনি
আকাশ ভাসিয়ে আলোর জোয়ারে উঁকি দিল চাঁদ-- 'দেখছো
তো। তোমাদের মাথার উপর জেড়ে আছি নির্ঘুম আমি'।
'একা একা রইবো কেন তবে'-- মুচকি হেসে সাথী হলো
উত্তর-দ্ক্ষীণব্যপ্ত ছায়াপথ-- তার পিছু তারাদের মিছিল;
নদীকেই বরাবরই ভালবাসতাম-- জলই ছিটোতে ছিটোতে দু'কূল
ধরে, কাছে এলো সেও; পাখিরা বললো--- 'আমরাও তৈরি'--
'কোথায় যাও হে চন্দনা চড়ুই' -- বেদেনির ঝাঁপি বেঙে মিটিমিটি
চাইল কচি সাপছানা--- 'তোমাদের সাথে কি কখনো আড়ি দিয়েছি'?
হাসছিল প্রজাপতি-পিঁপড়ে---'কতদূর যাবে আমাদের ফেল?'
আমার হৃদয় শুণ্য -- শুধু সেই এলো না, যাকে নিয়ে
এই ----- এতো আয়োজন।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১১ রাত ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


