মনে রাখা এবং ভুলে যাওয়া দুটিই কঠিন। হয়তো তুমি একটি জিনিস খুব করে মনে রাখতে চাও, কিন্তু তুমি আসলে সেটি কোন না কোন ভাবে ভুলে যাবে। আবার ভুলে যাওয়ার ব্যপারটি আরও কঠিন।
তুমি ঠিক কাওকে খুব করে ধরে রাখতে চাও, তাকে তুমি তোমার মতো করে নিতে চাও, কিন্তু তুমি দেখবে সে তোমার হতে আসবে না, বরং তোমাকে তার মতো হয়ে যেতে হবে অথবা তাকে হারিয়ে ফেলবে; এবং যখন হারিয়ে ফেলবে, তুমি তাকে ভুলে যেতে চাইবে, কিন্তু তা হবার নয়। তুমি আরও বেশি বেশি করে তাকে মনে করে কষ্ট পেতে থাকবে।
আবার ধরো, তোমার অতি কাছের কেও, তুমি ইচ্ছে করলেই তাকে ছুতে পারো, সে তোমার হয়ে আছে, কিন্তু তুমি তাকে ছুতে চাইবে না, তোমার তাকে মনে পরবে না, তুমি সবসময়ই ভুলে বসে থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



