অনেকদিন আমার সাথে রোদের দেখা হয় না,
সূর্যের সাথেও আমার ঠিক বন্ধুত্ব নেই।
আগে মাঝরাতে চাঁদের সাথে কথা বলতাম,
এখন সে কখন আসে কখন যায়, বুঝেই উঠতে পারি না।
মধ্যরাতে রোদ দেখতে আমার বেশ লাগতো।
ভাল লাগার কোন নিজস্ব ব্যক্তিত্ব নেই,
যখন খুশি যাকে তাকে ভাল লেগে যায়,
যেমন আজ একটি বাদরের সাথে দেখা হয়ে গিয়েছিল,
তাকে বেশ ভাল লেগে গেল।
সময়ের পা অচিরেই ভেঙ্গে দিতে হবে,
কোথাও একটু জিরান দেওয়ার কথা ভাবতেই পারে না।
যেমন, আজ রাতে বসেছিলাম বারান্দায়
হুস করে চারটা বেজে গেল, কোন মানে হয়?
ভালবাসার মানে ভুলে গেছি,
হতে পারে কাওকে নিজের করে রাখা,
অন্য মানে হলো পায়ে শৃংখল দেওয়া।
আজকাল ঘুমের মধ্যে কোন স্বপ্ন দেখি না,
জেগে জেগে স্বপ্ন দেখতেই আরাম বেশি
অন্তত্য স্বপ্ন ঘুড়ির নাটাইটা হাতে থাকে ।
অলস বিকেল বলে কিছু নেই আমার
অনন্ত ছুটে চলার পথও নেই
শুধু শুধু লাফিয়ে চলা এপার থেকে ওপার
একি পথে বার বার ঘুরে ফিরে আসা ।
বন্ধুদের সংখ্যা আসংখ্যাজনক ভাবে কমে গেছে
এখন আর কাওকে কাছে পাই না,
হতে পারে আমি নিজেই হারিয়ে গেছি
নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হয়,
কিন্তু আমার নিজস্ব বস্তু গুলো কি,
আমি মাঝে মাঝে ঠিক বুঝতে পারি না,
কিংবা আমার আমিকে আমি হারিয়ে ফেলেছি।
একবার কাওকে খুব বেশি মনে ধরেছিল,
ভেবছিলাম তাকেই আমার চাই,
এখন ঠিক উল্টোটা ভাবি সবসময়।
আমার আসলে কাওকে চাই না,
কিংবা আমি কারো হতে পারি না।
আমি ঠিক আমি এবং আমার মধ্যে কিছুই নেই।
আমার পড়তে ভাল লাগে না,
আজকাল একদম পড়ি না।
দিন গুলো এলো মেলো ভাবে চলে যাচ্ছে
অথচ তাদের কিছু বলছিও না।
বলার অবশ্য কিছু নেইও।
নিয়ম গুলোকে সবসময় ভাঙতে ইচ্ছে করে
এই জন্য নিয়ম গুলো খুব বেশি কঠিন হওয়া চাই
যাতে ভেঙ্গে খুব বেশি মজা পাই।
আজ কাল নিয়ম ভাংগা আমার অভ্যাসে দাড়িয়েছে।
গরুরা ঘাস খায়, আমি ভাত খাই,
অথচ আমি কখনোই ভাত খেতে চাই না।
কলা দেখল বানরকে মনে আসে,
অথচ ক্ষুধা পেলে মনে হয়, রাজ্য খেয়ে ফেলতে পারি।
আমি পৃথিবীর শ্রেষ্ঠ চা বানাই।
এবং শুধু মাত্র তা আমিই পান করি।
কবিতা লেখা ভুলে গেছি,
তাই এখন আর চেষ্টা করি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


