প্রত্যেকটি মানুষেরই নিজস্বতা আছে কারণ মানুষের চিন্তা করার মতো একটা মস্তিষ্ক আছে, সে তার চারপাশটা নিজের মতো দেখে এবং বিশ্বাস ব্যপারটাও তার একান্ত নিজের। আমারা এমন একটা সময়ে বসবাস করছি, যখন প্রত্যেকটি মানুষই যুক্তি নির্ভর এবং শিক্ষিত ভদ্র হবে এমনটাই আশা করে থাকি। কিন্তু আমি মাঝে মাঝেই অবাক হই, আমাদের এই সবার মাঝে যুক্তিহীন লোকের সংখ্যাও কম নয়। কাওকে কোন কিছু বলতে হলে, আমি বলবো, তাকে গালি না দিয়ে, যুক্তি দিয়ে বুঝানোটাই বুদ্ধিমানের পরিচায়ক।
তাকে যে কোন জিনিস যুক্তি দিয়ে বুঝানো যায়। যুক্তিহীন মানুষকে হয়তো বা অন্যকোন ভাবে বুঝাতে হয়। যেমন গালাগালি করা একটা যুক্তিহীন মানুষের পরিচায়ক। হুমায়ুন আহমেদ কিছুদিন একটা ইন্টারভিও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবেন, কথাটার মানে তিনি ইহকালের পরবর্তী জীবনে বিশ্বাস করেন না, যদি তাই মনে হয়, তাহলে আমি বলবো, এইটা একান্তই তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা যারা বিশ্বাসী, তাদের কি কর্তব্য এখানে? তাকে জোড় করে ধরে গালি দিয়ে বিশ্বাস করানো ? আমরা সবাই জানি হুমায়ুন আহমেদ যথেষ্ট্য যুক্তি নির্ভর মানুষ। আপনার যদি ইচ্ছে হয়, তাকে যুক্তি দিয়ে কথা বলেন, আমার ধারণা আপনি যদি যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারেন,আমার ধারণা তিনি তা গ্রহণ করবেন। তাকে গালি দেওয়ার তো কোন মানে নেই।
আর প্রত্যেকটি মানুষই তার নিজের মতবাদ সবার মাঝে প্রতিষ্ঠিত করতে চান। এইটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে আপনার স্বাধীনতা তো আছেই তা গ্রহণ না করার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


