somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের জটিলতা রোধে করনীয়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের খুব আপনজন আমাদের বাবা- মা, ভাই- বোন হলেও আমরা অনেকেই আমাদের কথা আমাদের বন্ধুদের সাথে বলতেই বেশী পছন্দ করি বিশেষ করে বয়ঃসন্ধি কালে। এসময় আমাদের মান অভিমান বোধ বেশী কাজ করে যা অনেক সময় সম্পর্কের জটিলতায় রূপ নিতে পারে যা আমাদের কারো কাম্য নয়।
সত্যিকারের বন্ধু এমন একজন যাকে আমরা সব কথা খুলে বলতে পারব, যার সাথে কোন শর্ত কাজ করবে না, যাকে দামি দামি উপহার দিয়ে নিজের কাছে রাখা লাগবে না। যে সব সময় আমার পাশে থাকবে।
এমন একজন বন্ধু পাওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে? চেষ্টা করলে আমরাও পারব তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু জিনিস একটু মেনে চললেই আমরা খুব ভালো একজন বন্ধু হয়ে উঠতে পারব। যখনি আমরা অন্যের পাশে ভালো বন্ধু হিসেবে দাড়াতে পারব একসময় লক্ষ্য করে দেখব সে মানুষটিও সবসময় আমার পাশে আমার বন্ধু হিসেবে আছে।
• বন্ধুকে ভালবাসুন কোন শর্ত ছাড়া।
• তার সাথে মিথ্যা বলবেন না।
• যাই হোক না কেন খুলে বলুন সব কথা।
• আপনার খারাপ মুহূর্তের পাশাপাশি ভালো মুহূর্ত গুলোতেও তাকে পাশে রাখুন।
• তার প্রয়োজনের সময় তার পাশে থাকুন।
• যদি কোন দুর্বলতা থাকে তা নিয়ে ব্যাঙ্গ করবেন না।
• সর্বোপরি শুধু আপনার মতামত না তার ও যে কোন মতামত থাকতে পারে তাও ভেবে দেখবেন। তার কথা মনোযোগ দিয়ে শোনার ও বোঝার চেষ্টা করবেন।
আমাদের সুস্থ সম্পর্ক আমাদের সামনে এগিয়ে চলতে সাহায্য করে, যদি ভালো একজন বন্ধু পাওয়া যায় তাহলে আর কোন বাধা কাজ করে না। সুন্দর আনন্দময় দিন কাটাতে একজন বন্ধুর ভূমিকা অনেক বেশী। তাই আমরা শুধু অন্যের কাছে চাইবো না বা অপেক্ষা করব না যে কে কখন আমার জন্য কি করছে বরং আমরাই আগে এগিয়ে যাব। তাহলে আমরাও আমাদের চারপাশের সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারব।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একে একে নিভিছে দেউটি.......

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০০

একে একে নিভিছে দেউটি.......

আমার পিতৃ-মাতৃকূল এর প্রথম-দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ, দাদা-দাদী, মা-বাবা, চাচা-চাচী, ফুফা ফুফু এবং নানা-নানি, মামা-মামী, খালা-খালু কেউ বেঁচে নেই। মায়ের একজন চাচাতো ভাই খলিলুর রহমান(চান্দু) স্বাধীনতা যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের মাঝেই আম্মানে তিন রাত দুই দিন

লিখেছেন ঢাকার লোক, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এয়ারলাইন্স তাদের সময়সূচি পরিবর্তন করায় আমাদের জর্ডানের আম্মানে অনেকটা বিনা পরিকল্পনায় তিন রাত অবস্থান করতে হয়। আমরা যখন কুইন আলিয়া বিমানবন্দরে পৌঁছাই, তখন প্রায় মধ্যরাত।... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×