সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২৭
আমাদের মহান ভাষা দিবস ও দুটি টিভি কমার্শিয়ালস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আপনারা হয়তো দেখে থাকবেন, গত দুইদিন ধরে টিভিতে প্রধান দুই টেলিকম্পানি, গ্রামীণ ও বাংলালিংক-এর দুটো নতুন কমার্শিয়ালস! এ্যাড দুটো দেখে আমার তাৎক্ষণিক ভাবে মনে হয়েছে, গ্রামীণফোনেরটা দারুণ এ্যাপেলিং! এটা অবশ্য বাচ্চা পোলাপানকে ফুল চুরি শেখায় কিনা কে জানে! তবে, শেষ পর্যন্ত কিন্তু অগ্রজের ভূমিকা এ্যাডটিকে অন্য মাত্রা দিয়েছে। একটা মহান কাজে অনুজকে উৎসাহিত করতে অগ্রজের ভূমিকা একটি অনুকরণীয় দৃষ্টান্ত! আমারতো ভালো লাগছে এই ভেবে যে, আমাদের এ্যাডে ইদানীং সৃজনশীল মাথাগুলো স্বাধীন ভাবে কাজ করতে পারছে। আর বাংলালিংক এবারকার এ্যাডে মডেল করেছে, কবি নির্মলেন্দু গুণ ও লেখক আনিসুল হককে। কিন্তু শুরুতে দৃশ্যগুলোতে ভয়েস ওভার না দিলেও চলতো। শুধু ব্যাকগ্রাউন্ড কোরাসটা দিলেই হয়তো হতো। এর আগে গোয়ালিনী কন্ডেস মিল্ক এর এ্যাডে ইমদাদুল হক মডেল ছিলেন, মুস্তফা নুরুল ইসলামও ছিলেন। শমী কায়সারের ওই এ্যাডটিতে প্রতুলের বাংলায় গান গাই (বাবুভাই যেটা অতি বিনয়ের ও দেশীয় আবেগের সাথে গেয়ে থাকেন।), ব্যাকগ্রাউন্ডে ছিল। আমার কাছে গোয়ালিনীর এ্যাডটা যথাযথ মনে হয়নি। সেলেব্রেটি ওয়ার্ক ইজ নট অলয়েজ ক্রিয়েটিভ ওয়ার্ক। আমি, গ্রামীণ ও বাংলালিংক এর এ্যাড মেকারদের সাধুবাদ জানাই।জয় ক্রিয়েটিভিটি!
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।