somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্যআনন
অন্যকোথাও অন্য কোনোখানে- বিজয়ের গানে!

এক্সট্রা মা!

১৩ ই মে, ২০০৭ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
একটা বিস্কিটের বিজ্ঞাপনের শুটিং হবে। গাজীপুরের হোতাপাড়ায়। বস্তির কতোগুলো ঘরে আগুন লেগে গেছে, শঙ্কিত মানুষেরা এদিক সেদিক ছুটোছুটি করছে। কিন্তু অসহায় এক মা সন্তানকে পুড়তে থাকা ঘরের ভেতর থেকে বের করে আনতে পারছে না। মা বাইরে, সন্তান আগুনে পুড়তে থাকা ঘরে বন্দী! একটু পরে সন্তানও পুড়ে ছাই হবে। মা সাহায্য চাইছে, কেউ ফিরে চাইছে না।

২.
ঠিক তখনই হিরোর আবির্ভাব। ছুটে গিয়ে ঘরের ভেতর থেকে সন্তানকে উদ্ধার করে নিয়ে এলো হিরো, তুলে দিলো মায়ের কোলে। সাথে একটা বিস্কিটের প‌্যাকেট!

৩.
স্ক্রিপ্ট ওকে। বস্তির সেটটিকে ঘিরে দাঁড়িয়ে আছে এফ ডি সির একটা অভিনেত্রীর দল। যাদের সাধারনত বলা হয়ে থাকে- সিনেমার এক্সট্রা! সেই এক্সট্রাদের মধ্য থেকেই সুন্দরী এক তরুণীকে মা চরিত্রের জন্য তখনই ঠিক করা হলো। কারণ তাঁর সাথে একটা বাচ্চাও আছে। মেয়েটি বলছিলো এটা তার বোনের বাচ্চা। সমস্যা ঘটলো তখনই! অন্যান্য এক্সট্রারা প্রতিবাদ করলো- না ... না...মিথ্যা কথা, এটা ওরই বাচ্চা। মেয়েটি জোর গলায় বললো, না আমি বাচ্চার খালা!

৪.
মা না খালা, এ নিয়ে শুটিং পাড়ায় তোলপাড়। এক্সট্রাদের মধ্যে শুরু হলো হৈ চৈ। গালাগালির প্রাচুর্যে কান যেন বন্ধ হয়ে আসে। এর মধ্যে শুটিং শুরু হলো- শুটিং শেষ হলো! মা-খালা যাই হোক মেয়েটি ভালো করেছে।ডিরেক্টর খুব প্রশংসা করলো। আশপাশের লোক বলা শুরু করলো- মেয়েটি সম্ভবনাময়। মেয়েটির চোখে মুখে আনন্দের ছটা। সে যেন স্বপ্ন দেখা শুরু করলো- ভবিষ্যতের শাবনূর! প্রোডাকশনের দু একজন মেয়েটির ফোন নম্বরও নিলো।

৫.
অবশ্য তখনো অন্যান্য এক্সট্রাদের বিস্ময় কমলো না, মা- খালা নিয়ে কানাঘুষা চলতে থাকলো! এর মধ্যে বয়স্ক এক এক্সট্রা অভিনেত্রী আক্ষেপ করে বললো-
নিজের সন্তানেরে কেউ অস্বীকার করে। তুই কি উঠতি নায়িকা যে সন্তানের কথা স্বীকার করলে কাম পাবিনা! আর পোলাডারেও কেমন অভিনয় শিখাইছে......একবারও মা কইয়া ডাকলো না!

আমি লক্ষ্য করে দেখলাম, বাচ্চা ছেলেটি এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি- না মা , না খালা!!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:০৬
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×