মৃত্ শিল্পের নিখুঁত বুননে বাধাঁনো এই সমাধির ভেতর চির নিদ্রায় শায়িত আছে দু'টি পরিযায়ী পাখি। শিকারির রাক্ষুসে হামলায় একদিন বিদ্ধ হয়েছিল তাদের সাদাটে ছোট বুক, থেমে গিয়েছিল সরু গলার মিষ্টি কারুকাজ, মহাশূন্য কম্পিত হয়েছিল তীক্ষ্ণ আর্তনাদে। শিকারির অগোচরে পাতালে ছিটকে পড়া দুই দেহ এক হয়ে গড়ে তুলেছিল একক সমাধি। পাখি ঋতুর একালে আমি আজো যখন সেই সমাধি দর্শন করি, চোখে পড়ে তাদের সুলিখিত সমাধিলিপি!
' আমরা চিরহরিতের টানে, শীতের আহবানে এখানে এসেছিলাম। ভালোবেসে ছিলাম পরস্পরকে। একদিন বিকেলের হিমেল আকাশে পাশাপাশি ডানা মেলে ভাসবার সময় মনস্থির করেছিলাম এখানে থেকে যাবো। পরিযায়ী পাখিরা প্রেম জানেনা- তোমাদের এ ধারনা পাল্টে দিবো। এখানকার স্বচ্ছ জলাশয়ে, ঘন ঝোপঝাড়ে আমরা পেয়ে গেছি আমাদের পছন্দসই শামুক, পোকামাকড়, ব্যাঙ, দেহের ক্লান্তি জুড়াতে বৃক্ষের ছায়াযুক্ত আশ্রয়। এখানকার বাতাসে নেই সীসা, তরঙ্গে নেই শহুরে কোলাহল।
অভ্যাগত নয়, অন্তরঙ্গ হয়েই থাকতে এসেছিলাম তোমাদের মাঝে।
কিন্তু হায়! আমাদের সেই সাধ ধূলিসাত্ হলো।
ক্ষমা করো আমাদের পক্ষিকুল, মানবের মাঝে আমরা শুধু প্রেমের বাণীই বয়ে আনতে চেয়েছিলাম, অন্যকিছু নয়।'
আমার চোখে জল এসে যায়। হৃদয় বিদীর্ণ হয় গ্লানিতে। মানবের শ্রেষ্ঠত্ব নিয়ে এখন আমার আর কোনো অহঙ্কার নেই।
বিঃদ্রঃ অন্যদিন পাঠক ফোরামে প্রকাশিত। বিপ্রতীপ শিকদার নামে।
আলোচিত ব্লগ
“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”
এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন
=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন
ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন
ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।